সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

এবার বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন

অনলাইন ডেস্ক / ১৬৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

টাঙ্গাইলের যমুনা নদীর ওপর নির্মিত ‘বঙ্গবন্ধু সেতুর’ নাম পরিবর্তন করা হয়েছে। পরিবর্তন করে যমুনা নদীর নামেই ‘যমুনা সেতু’ নামকরণ করা হয়েছে। গতকাল বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ এ প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করে যমুনা সেতু করা হয়েছে।

এদিন সন্ধ্যায় যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ বিষয়টি দৈনিক বাংলাকে নিশ্চিত করেছেন। তিনি জানান, বঙ্গবন্ধু সেতুর নাম বদলে এখন যমুনা সেতু নামকরণ করা হয়েছে। এখন থেকে এই সেতুর নাম যমুনা সেতু।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর সেতুরটি টাঙ্গাইল পূর্ব ও সিরাজগঞ্জ পশ্চিম দুই প্রান্তের বঙ্গবন্ধুর ম্যুর‍ালটি কালো রঙ দিয়ে মুছে দেয় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। ১৯৯৮ সালের ২৩ জুন মাসে যমুনা বহুমুখী সেতুটি উদ্বোধন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামানুসারে সেতুটির বঙ্গবন্ধু সেতু নামকরণ করা হয়। সেতুটি টাঙ্গাইল ও সিরাজগঞ্জের মধ্যে দিয়ে রাজধানী ছাড়াও দেশের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের সড়ক ও রেলপথ সংযোগ স্থাপনে একত্র করে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর