শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

পুলিশের ১০৩ কর্মকর্তার বিপিএম, পিপিএম পদক প্রত্যাহার

অনলাইন ডেস্ক / ৯২ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশ বাহিনীর ১০৩ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে দেওয়া বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) প্রত্যাহার করেছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌসিফ আহমেদ রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

দেশের ইতিহাসে ১০৩ জন পুলিশের পদক প্রত্যাহারের ঘটনা এটিই প্রথম।

সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের প্রতি বছর বার্ষিক প্যারেডে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়। সরকার ১৯৭৬ সাল থেকে রাষ্ট্রীয় এ দুটি পদক দিচ্ছে। পাশাপাশি সরকার ১৯৯৯ সাল থেকে পুলিশ সদস্যদের সৃজনশীল উদ্ভাবনী কর্মকাণ্ড, মামলার রহস্য উদঘাটন, তদন্ত সংশ্লিষ্ট কার্যক্রম, অপরাধ নিয়ন্ত্রণ, সততা, কর্তব্যনিষ্ঠা এবং দাপ্তরিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশংসনীয় অবদানের জন্য বিপিএম-সেবা ও পিপিএম-সেবা পদক দিচ্ছে।

যাদের পদক প্রত্যাহার করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, নিবাস চন্দ্ৰ মাঝি, মো. কামরুল আহসান, খন্দকার গোলাম ফারুক, মো. শফিকুল ইসলাম, দেবদাস ভট্টাচার্য, মো. দিদার আহম্মদ, এম খুরশীদ হোসেন, মো. আছাদুজ্জামান মিয়া, মোশারফ হোসেন, গোলাম কিবরিয়া, ওয়াই এম বেলালুর রহমান, মো. মাহাবুবর রহমান, একেএম হাফিজ আক্তার, সরদার রকিবুল ইসলাম, বেনজীর আহমেদ, জামিল আহমদ, মো. মোজাম্মেল হক, চৌধুরী মঞ্জুরুল কবির, মো. আনোয়ার হোসেন, মো. মনিরুজ্জামান, হাবিবুর রহমান, মোহা. আবদুল আলীম মাহমুদ, এবিএম মাসুদ হোসেন, মো. সাজ্জাদুর রহমান, মিরাজ উদ্দিন আহম্মেদ, শাহ মিজান শাফিউর রহমান, মো. বরকতুল্লাহ খান, জিহাদুল কবির, মঈনুল হক, মো. ইলিয়াছ শরীফ, নুরে আলম মিনা, মো. আনোয়ার হোসেন খান, মো. শাহ আবিদ হোসেন, টুটুল চক্রবর্তী, মো. সাইফুল ইসলাম, সৈয়দ নুরুল ইসলাম, মোহাম্মদ হারুন অর রশীদ, শেখ রফিকুল ইসলাম, জয়দেব চৌধুরী, মো. দেলোয়ার হোসেন, আবদুল মান্নান মিয়া, মো. মাশরুকুর রহমান খালেদ, সঞ্জিত কুমার রায়, মো. শহিদুল্লাহ, মো. আলী আশরাফ ভুঞা, এসএম শফিউল্লাহ, মো. ইকবাল হোসেন, টিএম মোজাহিদুল ইসলাম, মো. জাকির হোসেন খান, মোহা. মনিরুজ্জামান, মো. মাহবুবুর রহমান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর