সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে স্কুল ছাত্রী পূর্ণিমা রেলীর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট / ১১০ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে স্কুলছাত্রী পূর্ণিমা রেলীর হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার শমশেরনগর চাতলাপুর সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় শমসেরনগর চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, বাগান পঞ্চায়েত, ইউপি সদস্য, চা শ্রমিক ও অভিভাবকসহ বাগানের প্রায় দুই হাজার মানুষের উপস্থিত ছিলেন। হত্যাকারীদের ফাসিঁর দাবিতে প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নেন তারা।

মানববন্ধনে নিহতের মা লাকসামা রেলী, বাবা আপ্পারাও রেলী, শমসেরনগর চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল দাস পাইনকা, সহকারী শিক্ষিকা মনি গোয়ালা, সমাজসেবক এম এ আহাদ, চা মজদুর পত্রিকার সম্পাদক সিতারাম বীন, শমসেরনগর ইউপি সদস্য (প্যানেল চেয়ারম্যান) ইয়াকুব মিয়া, সমাজসেবক ইসতিয়াক আহমেদ বাবেল সাংবাদিক সালাহউদ্দিন শুভ, নুরুল মোহাইমিন মিল্টন, এম এ ওয়াহিদ রুলু বক্তব্য দেন।

নিহতের মা ও বাবা বলেন, ‘আমার ছোট সোনা মনিকে ওরা বাঁচতে দিল না। তাকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে। আমার মেয়ের হত্যাকারীদের ফাঁসি চাই।’

মানববন্ধনে বক্তারা বলেন, ‘চা বাগানের অবুঝ শিশুটিকে ধর্ষকরা নৃশংসভাবে হত্যা করেছে। এদের কোন অবস্থাতেই ছাঁড় দেয়া যাবে না। বিচারের মাধ্যমে এদের ফাঁসি নিশ্চিত করতে হবে এবং এই আসামীদের পক্ষে আদালতে কোন আইনজীবি না দাঁড়ানোর আহ্বান জানান।’

কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের চা শ্রমিক কন্যা পূর্নিমা রেলী (১০) ধর্ষণের চেষ্টাকালে চিৎকার করায় দায়ের কোপে কিশোরীর হাতের কজি ও গলা কেটে হত্যা করে দুই যুবক। ঘটনার ১৭ দিন পর গত ২২ ফেব্রুয়ারী মধ্য রাতে ঘটনার সাথে জড়িত নারায়ণ টিলার দিবস রেংগেট (১৯) ও ২৩ ফেব্রুয়ারী ভোরে একই এলাকার উজ্জল বাউরিকে শমশেরনগর চা বাগান এলাকা থেকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান, ‘পূর্ণিমা রেলীর হত্যাকারীদের আমরা গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছি।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর