মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে দুইদিনব্যাপী ‘চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শণ বিষয়ক কর্মশালা’ শুরু

ডেস্ক রিপোর্ট / ১১৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

‘আমার ভাষায় আমার গল্প’-স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে দুইদিনব্যাপী ‘চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শণ বিষয়ক কর্মশালা’ উদ্বোধন হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের শিববাজারস্থ মণিপুরি ললিতকলা একাডেমিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ মণিপুরি সমাজকল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ।

মণিপুরি ললিতকলা একাডেমির উপ: পরিচালক (অ:দা:) প্রভাস চন্দ্র সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মণিপুরি যুব কল্যাণ সমিতির সভাপতি শিবানন্দ সিংহ। দুইদিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন নাটক ও নাট্য সাহিত্যে বাংলা একাডেমী পুরষ্কারপ্রাপ্ত কবি ও চলচ্চিত্র নির্মাতা শুভাশিস সিনহা, বিশিস্ট সাংবাদিক চয়ন চৌধুরী, স্বাধীন চলচ্চিত্র নির্মাতা, গবেষক ও চলচ্চিত্র শিক্ষক সাজেদুল ইসলাম এবং স্বাধীন চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও চলচ্চিত্র শিক্ষক উত্তম কুমার সিংহ।

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে বিভিন্ন অঞ্চল ও জাতিগোষ্ঠীর মাতৃভাষায় চলচ্চিত্র নির্মাণকে উৎসাহিত করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। শিশু ও তরুণের বুদ্ধিবিকাশ মঞ্চ ‘সম্পর্ক’ ও মণিপুরি ললিতকলা একাডেমি যৌথভাবে এই কর্মশালার আয়োজন করছে। এতে পৃষ্টপোষকতায় রয়েছে চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান ‘ক’ এবং প্রচারণা সহযোগী দন্ত-স ও সিনেট্রিপ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর