রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প

কমলগঞ্জ মা সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট / ১১৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে মা সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার কমলগঞ্জ আইডিয়াল হাই স্কুলের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে মা সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিদ্যালয়ের অধ্যক্ষ সৈয়দ মাসুক মিয়া।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ ইবরাহীম মুহাম্মদ আব্দুহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।

বিদ্যালয়ের কো-অর্ডিনেটর আব্দুল মুমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কমিশনার (ভূমি) ডি. এম. সাদিক আল শাফিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন, সিলেট শাহাজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের ইংরেজি বিভাগের সাবেক ইনচার্জ সেলিনা আক্তার ক্রোরি, সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ এর ডেন্টাল সার্জন এন্ড পাবলিক হেলথ বিশেষজ্ঞ সৈয়দা তাফসিয়া কাউছার, ভানুগাছ বাজার পৌর বনিক সমিতির সহ সভাপতি কাজী মামুনুর রশিদ, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল সোলেমান হোসেন, বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল আব্দুল আজিজ, ছাত্রী অভিভাবক সামছুন নাহার প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। খেলায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং অতিথিদের কে সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর