বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

কমলগঞ্জে আগুনে বসতবাড়ি ভস্মীভূত

ডেস্ক রিপোর্ট / ১৮৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে আগুনে একটি আধা কাঁচা বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে ভুক্তভোগীর। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার আদমপুর ইউনিয়নের কাঁঠালকান্দী গ্রামের বাদশাহ মিয়ার বসতঘরে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করছে ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানান, আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টায় বাদশাহ মিয়ার বসতঘরে আগুন লাগে। পরে স্থানীয় এলাকাবাসী ও ফায়ারসার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ঘরে থাকা আসবাবপত্র, কাপড়-চোপড়, ধান-চাল পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত বাদশাহ মিয়া বলেন,আমার সবকিছু শেষ হয়ে গেছে। ঘরের আসবাবপত্র, কাপড়-চোপড় সব সবকিছু পুড়ে গেছে। আমার প্রায় ৩লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

কমলগঞ্জ ফায়ার সার্ভিসের লীডার ফারুকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর