বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

শ্রীমঙ্গলে বসন্ত বরণ উৎসবের উদ্বোধন, তরুণ তরুণীদের ভীড়

সালাহউদ্দিন শুভ / ১৪৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ ও পৌরসভার যৌথ উদ্যোগে ঋতুরাজ বসন্ত বরণ উৎসব এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে এ উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইসলাম উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর সহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক এবং বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

বসন্ত উৎসব উপলক্ষে মেলায় বিভিন্ন জাতের পিটার স্টল বসানো হয়েছে। এছাড়া বিকাল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন অতিথিদের সাথে নিয়ে মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন। এসময় অতিথিরা এই উৎসবের বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

মেলাতে ঘুরতে আসা তরুনি বর্ষা চক্রবর্তী জানান, শ্রীমঙ্গল উপজেলায় এই ধরনের সাংস্কৃতিক ও সামাজিক উদ্যোগগুলি খুবই প্রশংসনীয়। এই সময়ে প্রকৃতি সেজে ওঠে নানান রঙের ফুলে। এসময় আমরা রঙিন পোশাক পরে, ফুলের মালা গেঁথে, এবং নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাঙালি ঐতিহ্যের ধারা নিয়ে আনন্দে মেতে ওঠি।

পুস্পিতা ও অঞ্জলী দেব্নাথ জানান,উপ‌জেলা ও পৌর প্রশাস‌নের উ‌দ্যো‌গে প্রথমবা‌রের ম‌তো এমন আ‌য়োজ‌নে সক‌লে একম‌ঞ্চে যুক্ত হ‌চ্ছেন এটা উৎসাহের। বিকাল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও বিশেষ করে এই ধরনের উৎসবকে আরও রঙিন ও মনোরম করে তোলে। এছাড়াও উৎসব মাঠ এমন নান্দ‌নিকভা‌বে সাজা‌নো হ‌য়ে‌ছে যে প্রতি‌টি কর্না‌র ছ‌বি তোলার জন্য অসাধারণ।

শ্রীমঙ্গ‌ল তারু‌ণ্যের মেলার মাঠে থাকছে বাংলাদেশ স্মার্ট ওমেন্স এসোসিয়েশনের পিঠার স্টল। উ‌দ্যোক্তা মিতালী দাশ ব‌লে‌ন, সবাই আসবেন হাসতে, খেতে, সাজতে, সাজাতে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর