রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প

আমরা অফিশিয়ালি কোনো প্রার্থী ঘোষণা করিনি : জামায়াত আমির

অনলাইন ডেস্ক / ১৩৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। -ফাইল ছবি

জাতীয় সংসদ নির্বাচনের জন্য কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আমরা অফিশিয়ালি এখনো কোনো প্রার্থী ঘোষণা করিনি। এটা আমাদের প্রাথমিক বাছাই।’

বর্তমান পরিস্থিতি নির্বাচন দেওয়ার মতো নয় জানিয়ে তিনি বলেন, ‘কিছু মৌলিক সংস্কার করা না হলে নির্বাচন সুষ্ঠু হবে না। এ অবস্থায় নির্বাচন দিলে এটি হবে নির্বাচনের গণহত্যা।’

রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট নগরের দরগাহ গেটের শহীদ সুলেমান হলে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি দলের প্রার্থী ঘোষণা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা অফিশিয়ালি এখনো কোনো প্রার্থী ঘোষণা করিনি। এটা আমাদের প্রাথমিক সিলেকশন।

নির্বাচন বহু সামনে রয়ে গেছে। অনেক দূর। ইলেকশন যখন কাছে আসবে তখন আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। তখন যাদের বিভিন্ন আসনে মনোনয়ন হবে তারাই প্রার্থী হবেন।’

চলমান বিশৃঙ্খল পরিস্থিতিতে নির্বাচিত সরকার না এলে পরিসমাপ্তি হবে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা সব সময় সঠিক না। নির্বাচিত সরকার বলেই তো যারা (আওয়ামী লীগ) ১৫ বছর ছিল, তারাই দেশের এই অবস্থা বানিয়েছে। সে কারণে নির্বাচিত সরকার হলেই যে ভালো সরকার হয়ে যাবে এটা বলা যাবে না।’

তিনি বলেন, ‘আমি আগেই বলেছি, ভালো সরকার হতে হলে ভালো মানুষের ধারা গঠিত সরকার হতে হবে। এ জন্য অতীত যার ভালো, বর্তমান যার ভালো, আশা করা যায় ভবিষ্যৎ তার ভালো হবে।

নির্বাচনের পরিবেশ তৈরি হচ্ছে কি না প্রশ্নে তিনি বলেন, ‘নির্বাচন তো আমরা সবাই চাই। পরিবেশ তো তৈরি করতেই হবে। তবে তার আগে আমরা দুটি জিনিস চেয়েছি। মৌলিক কিছু সংস্কার করা না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ অবস্থায় যদি নির্বাচন দেওয়া হয় এটি নির্বাচনের গণহত্যা হবে। আমরা এটা চাই না। বরং গণহত্যার পর এখন একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে তারপর নির্বাচন।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর