রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি কমলগঞ্জে মুঈদ আশিক চিশতীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার হাওরাঞ্চলে সড়কের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম চা উৎপাদনের লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শোষণমুক্ত অর্থনীতির লক্ষ্যে ড. অপু আবুল হাসানের নতুন ‘৫-এস মডেল’ কমলগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল কমলগঞ্জে জেমস সমাজ কল্যাণ পরিষদে জার্সি বিতরণ করলেন মুঈদ আশিক চিশতী কমলগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন পুলিশের গাড়িতে লিফট নিয়ে মামলার আসামী লিটন-জুনায়েদ, মুক্তির দাবি

কমলগঞ্জে আইন শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা

নিজস্ব প্রতিবেদক / ১০৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে চুরি ডাকাতি ও মাদক সংক্রান্ত অপরাধ প্রতিরোধে আইন শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাত ৮টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর বাজারে ব্যবসায়ী কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান পুস্প কুমার কানুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেকার হোসেন।

সাংবাদিক আসহাবুজ্জামান শাওন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাধবপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিবনারায়ণ শীল, ইউপি সদস্য হাতিম মিয়া, মাধবপুর ইউনিয়ন জাতীয়তাবাদী বিএনপির সভাপতি মাসুক মিয়া, মাধবপুর বাজার ব্যবসায়ী কমিটির সম্পাদক আকলাকুজ্জামান খলু, মাধবপুর ইউনিয়ন বিট পুলিশের দায়িত্বরত এসআই জিয়াউল হক,ইসলামবাদ মসজিদ কমিটির সভাপতি আবুল বাশার প্রমূখ।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ব্যবসায়ী কমিটির কোষাধ্যক্ষ কাসেম আহমেদ, সদস্য রাজেন ভর।

প্রধান অতিথির বক্তব্যে কমলগঞ্জ থানা ওসি সৈয়দ ইফতেখার হোসেন এলাকার আইন শৃঙ্খলার উন্নয়ন, চুরি, ডাকাতি ও মাদক প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং কোন গুজবে কান না দেয়ার আহ্বান জানান। সেই সাথে কোন ব্যক্তি পুলিশের নাম ভাঙিয়ে নিরপরাধ কোন লোককে বিনা কারণে হয়রানি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর