সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতার লেবু বাগানে বন্যপ্রাণী মারার বৈদ্যুতিক ফাদে শ্রমিকের মৃত্যু মৌলভীবাজারে রেঞ্জ ডিআইজির কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত জননিরাপত্তা নিশ্চিতে মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল মৌলভীবাজারে ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে আহত ৫ নারী শ্রমিক ঈদকে সামনে রেখে শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতা অভিযান, যানজট নিরসনে স্বেচ্ছাসেবক নিয়োগ ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন শনিবার থেকেই প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু সড়ক দুর্ঘটনায় আহত মহাবিপন্ন চিতা বিড়াল উদ্ধার কমলগঞ্জে বজ্রাঘাতে চা শ্রমিকের মৃত্যু

বাংলাদেশ ব্যাংকের লকারে কর্মকর্তাদের অর্থ ফ্রিজ করতে দুদকের চিঠি

অনলাইন ডেস্ক / ১১৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভল্টে রক্ষিত লকারে কর্মকর্তাদের রাখা অর্থসম্পদ সাময়িক সময়ের জন্য ফ্রিজ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গভর্নরকে অনুরোধ জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত রোববার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সেটি প্রকাশ করা হয়েছে।

কেউ যেন লকার খুলে রক্ষিত মালামাল নিতে না পারেন, তা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে চিঠিতে।

এতে বলা হয়, গত ২৬ জানুয়ারি আদালতের অনুমতি নিয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুদকের একটি দল বাংলাদেশ ব্যাংকের কয়েন ভল্টে রক্ষিত সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীর ‘সেফ ডিপোজিট’ তল্লাশি করে। সেখানে তিনটি সিলগালা কৌটা খুলে ৫৫ হাজার ইউরো, এক লাখ ৬৯ হাজার ৩০০ মার্কিন ডলার, এক কেজি ৫ দশমিক ৪ গ্রাম সোনা এবং ৭০ লাখ টাকার এফডিআর পাওয়া যায়।

‘তল্লাশিকালে রেজিস্ট্রার পরীক্ষা করে দেখা গেছে, সেখানে বাংলাদেশ ব্যাংকের অন্য কয়েকজন কর্মকর্তাও সিলগালা করে অর্থসম্পদ রেখেছেন। এসব সিলগালা কোটায়ও অপ্রদর্শিত সম্পদ থাকতে পারে বলে মনে করছে দুদক।’

এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগে অনুসন্ধান চলমান থাকার কথা চিঠিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এমন অবস্থায় কর্মকর্তাদের লকারে থাকা অর্থসম্পদ স্থগিত (ফ্রিজ) করার জন্য অনুরোধ জানিয়েছে দুদক।

বাংলাদেশ ব্যাংকের ভল্টে রক্ষিত সম্পদ নিয়ে গত ৩০ জানুয়ারি অর্থ উপদেষ্টার সঙ্গে দুদক চেয়ারম্যানের আলোচনা হয়েছে উল্লেখ করে চিঠিতে বলা হয়, অর্থ উপদেষ্টা ওই ভল্টে রক্ষিত সম্পদ সাময়িক স্থগিত করার (ফ্রিজ) সম্মতি দিয়েছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর