সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে পূর্ব বিরোধের জের ১ জনকে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট / ২১৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে পূর্ব বিরোধের জেরে মধু মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত ১০ টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের কামারছড়া চা বাগানের অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত মধু মিয়া আলীনগর ইউনিয়নের কামারছড়া চা বাগানের দুরুদ মিয়ার ছেলে।

এঘটনায় নিহতের বাবা দুরুদ মিয়া বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন।

জানা যায়, পূর্ব বিরোধের জেরে আলীনগর ইউনিয়নের কামারছড়া চা বাগানের অফিসের সামনে কয়েকজন মিলে মধু মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে রেখে যায়। ঘটনার খবর পেয়ে থানা পুলিশ সোমবার দিবাগত রাত ১টার দিকে নিহতের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৬-৭ জনকে আটক করেছে পুলিশ।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় মামলা করা হয়েছে। আমরা ৬ জনকে আটক করেছি। ধারণা করছি পূর্ব বিরোধের জেরে মধু মিয়াকে হত্যা করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর