বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

জুড়ীতে বিজিবির অভিযানে এক ভারতীয় নাগরিক আটক

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি: / ১১৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

মৌলভীবাজার জেলার জুড়ীতে বিজিবির অভিযানে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর থানার ভাগ্যপুর পাঁচ নাম্বার গ্রামের গয়েস মিয়ার ছেলে মোঃ রাহুল উদ্দিন। গ্রেফতারকৃত ব্যক্তি ভারতীয় চোরাচালান এবং মানব পাচারের সাথে জড়িত বলে জানায় বিজিবি।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার ফুলতলা ইউনিয়নের কোনাগাঁও গ্রামের মোহাম্মদ ইসমাইল হোসেনের ছেলে রাজু আহমেদের বাড়ী থেকে অভিযান চালিয়ে ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ফুলতলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮১৯/১২- এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বসবাসকারী স্থানীয় বাংলাদেশী নাগরিক মোঃ রাজু আহমেদের বাড়ীতে অনুপ্রবেশ করে আত্মগোপনে আছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তবে অভিযান কালে বিজিবির উপস্থিতি টের পেয়ে পূর্বেই বাড়ীর মালিক মোঃ রাজু আহমেদ পালিয়ে যায়।

বিজিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত ভারতীয় নাগরিক বিভিন্ন সময় চোরাচালান এবং মানব পাচারের সাথে জড়িত। অনেকদিন যাবৎ গ্রেফতারকৃত ভারতীয় নাগরিক সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালানে অংশগ্রহণ ও সহযোগিতা করে আসছিল।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি ৫২ ব্যাটালিয়নের ( বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান, পিপিএম বলেন, ভারতীয় ওই নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং মানব পাচারের অভিযোগে থানায় মামলা করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর