সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প

কমলগঞ্জে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট / ১৪৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা (অনূর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) বিকাল ৪টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে কমলগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার পুরস্কার বিতরন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর।

খেলায় ট্রাইব্রেকারে পতনউষার ইউনিয়ন কে ৪-৫ গোলে পরাজিত করে জয়লাভ করে শমসেরনগর ইউনিয়ন পরিষদ। শেষে চ্যাম্পিয়ন শমসেরনগর ইউনিয়ন দল ও রানার্স আপ পতনঊষার ইউনিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন, কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, উপজেলা বিএনপির আহবায়ক ও পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খাঁন, কমলগঞ্জ সদর ইউপি’র সাবেক চেয়ারম্যান বিএনপির নেতা গোলাম কিবরিয়া শফি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক সোয়েব আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছরোয়ার শোকরানা নান্না ও প্রত্যুষ ধর ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ইকবাল পারভেজ চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক আশরাফ সিদ্দিকী পারভেজ, সাদিকুর রহমান সামু, নির্মল এস পলাশ, রাজন আবেদীন, জাহেদ আহমেদ, সাইদুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর