রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে ক্যাশ মানি নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ডেস্ক রিপোর্ট / ২২৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে ক্যাশ মানি নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সন্ধ্যা- সাড়ে ৭টায় উপজেলার পৌর এলাকার কুমড়াকাপন খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে ও যুক্তরাজ্য প্রবাসী মাহমুদুল হাসান রুমন ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আল মামুন এর সার্বিক সহযোগিতায় কুমড়াকাপন এলাকায় অবস্থিত সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা সংলগ্ন মাঠে এই টূর্ণামেন্ট এর আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

উদ্বোধনী প্রথম খেলায় শমশেরনগর সুরমা একাডেমিতে ট্রাইবেকারে এস আর স্পটিং কুমড়া কাপন ১-০ গোলে পরাজিত করে এবং অপর খেলায় রামিম একাদশ কুমড়া কাপন একাদশকে ট্রাইবেকারে ১-০ গোলে পরাজিত করে। খেলায় ৩২ টি দল অংশগ্রহণ করে।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি হাজী মো: নোমান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: খালেদ সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা আমীর মাও: আব্দুর রহমান। গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন- কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর গোলাম মুগ্নী মুহিত।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কামরুল ইসলাম, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বয়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর শাখার আমীর মো. আব্দুল হাই, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর উপজেলা শাখার সভাপতি- আব্দুস সালাম প্রমূখ।

এছাড়াও এলাকার গণ্যামান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর