রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে চা শ্রমিকদের সমাবেশে আসছেন সারজিস আলম

ডেস্ক রিপোর্ট / ২২০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

এবার মৌলভীবাজারের কমলগঞ্জে চা শ্রমিক সমাবেশে আসছেন জাতীয় নাগরিক কমিটির মূখ্য সংগঠক সারজিস আলম। কথা বলবেন চা শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, চাকুরী নিশ্চিয়তাসহ সর্বোপরি চা শ্রমিকদের জীবনমানের উন্নয়ন নিয়ে।

সমাবেশটি হবে রোববার (১২ জানুয়ারি) দুপুর ২ টায় কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগান মাঠে।

এ চা শ্রমিক সমাবেশে আরো উপস্থিত থাকেবেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক প্রীতম দাশ।

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক প্রীতম দাশ বলেন, জুলাই অভুত্থানের আকাঙ্খা পূরণে অর্থনৈতিক বৈষম্য, শোষণ নিপীড়নের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যচ্ছি। চা শ্রমিক জনগোষ্টী যুগ যুগ ধরে বৈষম্যের শিকার। ফ্যাসিবাদী ব্যবস্থায় অবাধ লুটপাট চা শিল্প ও শ্রমিককে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এরই প্রেক্ষাপটে সকল বন্ধ চা বাগান অবিলম্বে চালু করা, শ্রমিক ও চা শিল্প রক্ষায় কার্যকর ভূমিকা গ্রহন করা এবং মনুষ্যোচিত মজুরির দাবিতে চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন জাতীয় নাগরিক কমিটির মূখ্য সংগঠক সারজিস আলম।

সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন মনু দলই ভ্যালির সভাপতি ধনা বাউরী। চা শ্রমিক নেতা ধনা বাউরী বলেন, চা শ্রমিকদের অনেক সমস্যা। এই বিষয়গুলো আমরা সমাবেশে তুলে ধরা হবে। এ সমাবেশে মৌলভীবাজার জেলার বিভিন্ন চা বাগান থেকে চা শ্রমিকরা আসবেন।

অপর চা শ্রমিক সন্তান আপন বোনার্জী রুদ্র জানান, আগামী রোববার চা শ্রমিক সমাবেশটি করা হচ্ছে। কারণ রোববারে চা বাগান বন্ধ থাকে। তাই এই সমাবেশে বিপুল সংখ্যক চা শ্রমিক উপস্থিত হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর