রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে শীতার্ত মানুষের পাশে বিজিবি

অনলাইন ডেস্ক / ৯৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

বিজিবি শ্রীমঙ্গল সেক্টর ও শ্রীমঙ্গল ব্যাটালিয়নের উদ্যেগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার কুরমা সীমান্তে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশ শ্রীমঙ্গল সেক্টর এর সেক্টর কমান্ডার কর্নেল এ এইচ এম ইয়াসিন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া ও শ্রীমঙ্গল সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর এ বি এম শাহরিয়ার সুমন ও ৪৬ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোছাইন।

এছাড়াও বিতরণকালে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অন্যান্য অফিসার ও বিওপি কমান্ডারগণ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মসূচীর প্রথম দিনে সীমান্তবর্তী এলাকায় পাঁচ শতাধিক মানুষের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

৪৬ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ  জামাল হোছাইন জানান,  কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কুরমা, মোকাবিল, চাম্পারায় বিওপির দায়িত্বপূর্ণ দক্ষিন গোলের হাওর, চাম্পারায় এবং সরিষাবিল এলাকার  শীতার্ত গরীব ও দুঃস্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

তিনি জানান, বর্ডার গার্ড বাংলাদেশ সব সময়ই সীমান্তবর্তী এলাকার গরীব ও দুঃস্থ’ জনসাধারণদের আর্থসামাজিক ও জীবনযাত্রার মানোন্নয়নে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর