রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

শ্রীমঙ্গল প্রেসক্লাব নির্বাচন

নিজস্ব প্রতিবেদক / ১৩৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ‘শ্রীমঙ্গল প্রেসক্লাব’ এর কার্যকরী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৬) এর মনোনয়নপত্র কিনেছে প্রার্থীরা। রবিবার (৫ জানুয়ারি) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্লাবের সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ ১৫ টি পদের বিপরীতে ২২ জন মনোনয়নপত্র কিনেছেন।

সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এম ইদ্রিস আলী (আমার দেশ) ও সৈয়দ আবু জাফর সালাউদ্দিন (যুগান্তর), সহ-সভাপতি পদে আবুল ফজল আব্দুল হাই, মোঃ আব্দুর রব (সংগ্রাম), সৈয়দ ছায়েদ আহমদ (ইত্তেফাক) ও শাহাব উদ্দিন (মৌমাছি কণ্ঠ), সাধারণ সম্পাদক পদে ইয়াছিন আরাফাত রবিন (খোলা চিঠি), মো. সাইফুল ইসলাম (কালেরকণ্ঠ) রুবেল আহমদ ( দিনকাল), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ এহসানুল হক (খবর পত্র ), আবুজার রহমান বাবলা (আমাদের সময়) ও এম এ রকিব (নয়া দিগন্ত), কোষাধ্যক্ষ পদে মো. আনোয়ার হোসেন জসিম (ইনকিলাব), সহ সম্পাদক (দপ্তর) পদে শামছুল ইমলাম শামিম (জবাবদিহি), সহ-সম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিত ভট্টাচার্য বাপন (বাংলানিউজ টোয়েন্টি ফর ডটকম), সহসম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) গোলাম কিবরিয়া জুয়েল (সিলেট মিরর) ও নুর মোহাম্মদ সাগর (সিলেট প্রতিদিন), সাধারণ সদস্য পদে ইসমাইল মাহমুদ (প্রতিদিনের বাংলাদেশ), কাওছার ইকবাল (বাংলার দিন), সৈয়দ আমিরুজ্জামান (নতুন কথা), মিসবাহ উদ্দিন যুবায়ের (শ্রীমঙ্গলের চিঠি) ও মোঃ শাকির আহমদ (আমাদের কন্ঠ)।

উল্লেখ্য– গত ১ জানুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরী ৷

মনোনয়নপত্র জমা ও বাছাই ৬ জানুয়ারি, প্রত্যাহার ৭ জানুয়ারী, চূড়ান্ত প্রার্থী তালিকা ৮ জানুয়ারি এবং ১৫ জানুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর