বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

নিজ জেলার বাসিন্দাদের ভালোবাসায় সিক্ত কনকচাঁপা

অনলাইন ডেস্ক / ১২৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সন্তান, প্রখ্যাত কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপার আগমন উপলক্ষে ব্যাপক গণসংযোগ, পথসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কাজিপুর সোনামুখি বাজার সংলগ্ন মাঠে শুক্রবার সকালে পথসভা, মাইজবাড়ী ঢেকুরিয়া বাজারে শিল্পীর নিজ গ্রামে ও লক্ষ্মীপুরের বিভিন্ন জায়গায় ব্যাপক গণসংযোগ করেন কনকচাঁপা।

নিজ জেলার বাসিন্দাদের ভালোবাসায় সিক্ত কনকচাঁপা

ওই সময় তিনি নিজ এলাকার বিভিন্ন বয়সী লোকজনের ভালোবাসায় সিক্ত হন। স্থানীয় লোকজন তাকে পেয়ে আনন্দিত হয়।

কনকচাঁপা কাজিপুরবাসীর উদ্দেশে বলেন, ‌‘একজন সংগীতশিল্পী হয়ে মানুষের মন জয় করার চেষ্টা করেছি। আমি বাকি জীবন এলাকাবাসীর সেবা করার মাধ্যমে তাদের মন জয় করতে এবং তাদের ভালোবাসায় বেঁচে থাকতে চাই।’

এদিকে জন্মস্থানের লোকজন গুণী এ শিল্পীকে কাছে পেয়ে আগামীতে তাকে সহযোগিতা করার আশ্বাস দেন।

নিজ জেলার বাসিন্দাদের ভালোবাসায় সিক্ত কনকচাঁপা

ওই সময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট রবিউল হাসান, সহসভাপতি ও কাজিপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল মালেক তরফদার, কাজিপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সবুর, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাসুদ তরফদার, কামরুন্নাহার ত্বনীসহ অনেকে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর