রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক / ১৩১ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে দের শতাধিক অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে প্রেসক্লাব মিলনায়তনে এ কম্বল বিতরণ করা হয়।

ক্লাবের আহব্বায়ক এমএ ওয়াহিদ রুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন।

প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ছাব্বির এলাহীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল ও বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক আনকার আলী। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাবের আহব্বায়ক কমিটির সদস্য সালাউদ্দিন শুভ, নির্মল এস পলাশ,সাংবাদিক পিন্টু দেবনাথ, আশরাফ সিদ্দিকী পারভেজ, মো. জালাল চৌধুরী প্রমুখ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর