মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে কমলগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিক্ষার আলো ছড়ানো এক প্রজ্ঞাবান মানুষ: অধ্যক্ষ কোরেশ খানের জীবন ও কর্ম জুড়িতে মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন আদিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে সরকার: কুলাউড়ায় শওকতুল ইসলাম এমপি প্রবাসীর হাত ধরে শিক্ষার আলো: কমলগঞ্জে স্কুল ড্রেস ও মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে এমপি মুজিব ৪০ কোটি টাকার পানি প্রকল্পে বাড়ছে ভোগান্তি; বিল বৃদ্ধি, সংযোগে অতিরিক্ত খরচ ও সেবার মান নিয়ে ক্ষোভ কমলগঞ্জে রয়েস্টন কাউন্সিলে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হলেন ‘বুলবুল আহমেদ’ কমলগঞ্জে পর্যটন শিল্পের মানোন্নয়নে রিসোর্ট মালিকদের সঙ্গে এমপির মতবিনিময় কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শ্রীমঙ্গলে শ্রমিক নির্যাতন: আহত ৩, থানায় অভিযোগ

রাতের আঁধারে শীতার্ত মানুষের পাশে মানবিক পুলিশ ছিদ্দিকুর

নিজস্ব প্রতিবেদক / ৮৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

শীত এলেই যেন ছিন্নমূল গরীব মানুষের কষ্ট কয়েক গুণ বেড়ে যায়। শীত থেকে বাঁচতে বিত্তবানরা নানান উপায় অবলম্বন করলেও গরিব মানুষরা পড়েন চরম বিপদে। তাই ছিন্নমূল ও অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে মানবিক পুলিশ ছিদ্দিকুর। রাতের আঁধারে তিনি শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে।

গত নভেম্বর মাস থেকে সিলেট, মৌলভীবাজার ও কমলগঞ্জ উপজেলার পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে কয়েক শতাধিক পরিবারের মাঝে এসব শীত বস্র বিতরণ করেন মানবতার ফেরিওয়ালা পরিষদের সম্পাদক ও সিলেট- কমলগঞ্জ এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিদ্দিকুর রহমান সাদেক। শীতবস্র দেওয়া হয় মানবতার ফেরিওয়ালা পরিষদ ও সিলেট-কমলগঞ্জ এ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে।

এ বিষয়ে মানবতার ফেরিওয়ালা পরিষদের সম্পাদক ও সিলেট- কমলগঞ্জ এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিদ্দিকুর রহমান সাদেক বলেন, সিলেট, মৌলভীবাজার,শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে অসহায়, গরীব ও গ্রামের শীতার্ত পরিবারকে একটি করে কম্বল দিচ্ছি। প্রতি বছরই আমরা শীতবস্ত্র দিয়ে থাকি। শীতার্ত মানুষের মুখে হাসি ফোটানো আমাদের এই সংগঠনের কাজ। আমাদের এ কাজে সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে শীতার্ত মানুষগুলো শীত থেকে রক্ষা পাবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর