মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

ডেস্ক রিপোর্ট / ১৬৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জের এক মসজিদে নামাজরত অবস্থায় বশীর মিয়া (৬০) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ডিসেম্বর) জুম্মার নামাজ পড়ার সময় তিনি মারা যান। পরে দুপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বশীর মিয়া কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের দক্ষিণ ধলাইরপার গ্রামের মৃত সফিক মিয়ার সন্তান।

মৃত বশীর মিয়ার ফুফুত ভাই মো. ইব্রাহীম মিয়া জানান, শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে বাড়ির পাশে দক্ষিণ ধলাইরপার জামে মসজিতে যান বশীর মিয়া। মসজিতে সুন্নত নামাজ পরা অবস্থায় হঠাৎ ঢলে পড়েন। সাথে সাথে মুসল্লিরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

তিনি আরও জানান, বশীর মিয়ার নয় সন্তান ও স্ত্রী রয়েছে। তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন।

স্থানীয়রা জানান, বশীর মিয়া অত্যন্ত দরিদ্র ঘরের সন্তান। তবে তিনি সৎ ও প্রতিবাদী ছিলেন। কখনো নামাজ কাজা করতেন না। দ্বীনের পথে ছিলেন তিনি।

বশীর মিয়ার বড় ছেলে রকিব মিয়া বলেন, বাবা মসজিদে প্রতিদিনের মতো নামাজ আদায় করতে আসছিলেন। হঠাৎ তিনি ঢলে পড়েন। তবে আমার বাবার ভাগ্যটাই ভালো। এমন মৃত্যু সবার হয় না। আল্লাহ যেন বাবাকে বেহেশত নসিব করেন।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজেদুল কবির জানান, বশীর মিয়াকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন তিনি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর