বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

বিএনপিতে ষড়যন্ত্রকারীদের এজেন্ট নিয়ে তারেক রহমানের সতর্কতা

অনলাইন ডেস্ক / ১১১ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
গাজীপুর মহানগরীতে মঙ্গলবার দিনব্যাপী কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য দেন তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির প্রতি জনসমর্থন অনেকের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে মন্তব্য করে সব ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার গাজীপুর মহানগরীর বাসন থানার টেকনগরপাড়ায় সাগর-সৈকত কনভেনশন সেন্টারে ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘দলের (বিএনপি) নেতাকর্মীরা অত্যাচার-নির্যাতন সহ্য করে এই পর্যন্ত এসেছেন, ঐক্যকে ধরে রেখেছেন, জনগণের আস্থাকে ধরে রেখেছেন। কিন্তু আমাদের ভেতরে কেউ যদি নিজের স্বার্থ হাসিলের জন্য এই আস্থায় আঘাত করে, জনগণের আস্থা ও বিশ্বাসকে নষ্ট করে… আমার অনুরোধ থাকবে সহকর্মী হিসেবে আপনাদের প্রত্যেকের কাছে- শক্ত হাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। খেয়াল রাখতে হবে, নিজের স্বার্থ হাসিলের জন্য কেউ যেন দলের সুনাম নষ্ট করতে না পারে।’

বিএনপির এই দ্বিতীয় শীর্ষ নেতা বলেন, ‘আমরা যদি রাষ্ট্র মেরামত করতে চাই তাহলে অবশ্যই জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র-ক্ষমতায় যেতে হবে। সেটা না করতে পারলে আমাদের এতদিনের আন্দোলন ব্যর্থ হয়ে যাবে।

‘আমরা দেশ ও দেশের মানুষকে নিয়ে যে চিন্তা-ভাবনা করছি, যে কর্মসূচিগুলো দিয়েছি ৩১ দফার ভেতরে, এগুলোকে সফল করতে হলে জনগণের সমর্থন আমাদের প্রয়োজন।’

তিনি বলেন, ‘আমাদের জনগণের আস্থার ভেতরে থাকতে হবে। যে কারণে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে যে কাজটি সঠিক সেটি করতে হবে। অনৈতিক, খারাপ কাজ, যার কারণে জনগণ আমাদের ত্যাগ করতে পারে, তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে এবং শক্ত অবস্থান নিতে হবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘প্রতিপক্ষের মিছিল-সমাবেশ ছোট, বিষয়টি আমাদের আনন্দ দিচ্ছে; কিন্তু কোনোভাবেই যেন আমাদেরটা ছোট না হয়। কারণ বিএনপি এই মুহূর্তে দেশের অধিকাংশ মানুষের সমর্থন উপভোগ করছে। এটি অনেকের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক রাজনৈতিক দল, অনেকের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং অনেক ষড়যন্ত্রও শুরু হয়েছে।’

‘শুরু থেকেই জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে দেশে এবং দেশের বাইরে ষড়যন্ত্র হয়েছে। সেই ষড়যন্ত্র কিন্তু থেমে থাকেনি। এই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র যখন হবে, ধরে নিতে হবে এই ষড়যন্ত্র শুধু এই দলের বিরুদ্ধে না, সেই ষড়যন্ত্রের মধ্যে আছে আরেকটি ষড়যন্ত্র, যেটি বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘স্বৈরাচারের মাথা পালিয়ে গেছে, কিছু ছোট ছোট মাথাও পালিয়ে গেছে। কিন্তু লেজসহ শরীরের অনেক অংশ অবশিষ্ট রয়ে গেছে। তারা কিন্তু ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে। কাজেই আপনাদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাদের ভেতরে অনেক এজেন্ট ঢুকিয়ে দিয়েছে। এ বিষয়েও সতর্ক থাকতে হবে, চোখ-কান খোলা রাখতে হবে।’

নির্বাচনে লড়াইয়ের বিষয়ে তিনি বলেন, ‘আগামীর যে নির্বাচন হবে, আপনাদের আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেউ যদি মনে মনে ভেবে থাকেন- এখানে তো প্রধান প্রতিপক্ষ নেই, দুর্বল হয়ে গেছে, নির্বাচন খুব সহজ হবে- নো, নো, নো অ্যান্ড নো।’

‘এই নির্বাচন অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে অনেক, অনেক, অনেক কঠিন হবে। কাজেই নিজেদের সেভাবেই প্রস্তুত করুন- আগামীর কঠিন সেই নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে সেই পুলসিরাত যেন পার হতে পারি।’

তবে নির্বাচন কঠিন হলেও বিএনপির জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তারেক রহমান বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়েই আমরা স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করেছি। একইভাবে জনগণকে সঙ্গে নিয়েই, জনগণের সমর্থন নিয়ে আগামীতে আমরা দেশ পরিচালনার যোগ্যতা অর্জন করতে সক্ষম হব- এই আমার দৃঢ় বিশ্বাস।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর