রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জের পতনউষারে ৬ দিন ব্যাপী বিজয় উৎসব 

ডেস্ক রিপোর্ট / ৩০৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জের পতনঊষার ইউনিয়ন পরিষদের আয়োজনে ৬ দিন ব্যাপী বিজয় উৎসব পালন করা হয়েছে। 

গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) ফুটবল খেলার মধ্য দিয়ে বিজয় উৎসব শুরু হয়ে আজ মঙ্গলবার(১৬ ডিসেম্বর) আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবটি শেষ হয়েছে। 

বিজয় উৎসব উপলক্ষে ফুটবল, ক্রিকেট, সাঁতার, কাবাডি, হাস ধরা, ব্যাডমিন্টন, হাঁড়ি ভাঙা, তৈলাক্ত বাঁশ বেয়ে উপড়ে উঠাসহ বিভিন্ন খেলাধুলার পাশাপাশি নানান প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

পতনঊষার ইউনিয়ন পরিষদের সদস্য তোয়াবুর রহমান তবারক বলেন, বিজয় উৎসব উপলক্ষে সারা ইউনিয়নে গত কয়েকদিন একটা উৎসবের আমেজ বিরাজ করছে। সকল বয়সী মানুষেরা মন খুলে আনন্দ করেছে। 

এ বিষয়ে পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, আমরা দীর্ঘদিন পর মহান বিজয় দিবস উপলক্ষে ৬ দিনের একটা বিজয় উৎসব পালন করেছি। এই উৎসব সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছেন। আমাদের এই উৎসব তরুণ প্রজন্মকে আরও উৎসাহিত করে তুলবে। 

filter: 0; jpegRotation: 90; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (0, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর