রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে একজন নিহত

নিজস্ব প্রতিবেদক / ১৬৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

মৌলভীবাজারের রাজনগরে খাল সেচ দেওয়া নিয়ে দু’ পক্ষের সংঘর্ষে বল্লমের আঘাতে মিছরাফ খা (৪৬) নামের এক ব‍্যাক্তি নিহত। শুক্রবার (৬ ডিসেম্বর ) বিকেলে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকী গ্রামে এঘটনাটি ঘটে ।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকী গ্রামের হান্নান মিয়ার বাড়ির সামনে বিরোধ পুর্ণ খাল সেচ দিতে আসে এলাকার নুরুল আমিনের লোকজন। এ সময় সৈয়দ জুয়েল আলীর লোকজন বাধা দেন। কথাকাটাকাটির জের ধরে এক পর্যায়ে উভয়ের মাঝে সংঘর্ষ বাধে। এসময় প্রতিপক্ষের বল্লমের আঘাতে মারাত্মক আহত হন মিছরাফ খা। আহত অবস্থায় চিকিৎসার জন‍্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিছরাফ খা কে মৃত ঘোষনা করেন।

স্থানীয় বাসিন্দা নানু মিয়া বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বল্লমের আঘাতে মিছরাফ খা (৪৬) নিহত হন। দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মাঝে জমি নিয়ে বিরোধ ছিল ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব‍্যক্তি বলেন,‘সংঘর্ষ চলাকালে ফাঁকা গুলির শব্দে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মুবাশ্বির ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর