রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

স্বৈরাচার মুক্ত হয়েছি,এখন দেশ গড়ার পালা-ফয়জুল করিম ময়ুন

অনলাইন ডেস্ক / ৯৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

স্বৈরাচারমুক্ত হয়েছি, এখন নতুন করে দেশ গড়ার পালা বলে মন্তব্য করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন।

তিনি বলেন, “আগামী প্রজন্মকে মেধাবীদের দিয়ে দেশটাকে গড়তে হবে। সেজন্য মেধাবী মানুষ তৈরি করতে হবে। প্রতিটি ক্ষেত্রে ভালো এবং দক্ষ করে তুলতে হবে ।”

ফয়জুল করিম ময়ুন বলেন, “বাংলাদেশে বহু মেধাবী ডাক্তার, ইঞ্জিনিয়ার আছেন। আমি এ দেশের সন্তান হিসেবে বলতে পারি, শুধু মেধাবী ডাক্তার আর ইঞ্জিনিয়ার গড়ে তুললেই হবে না। মেধা দিয়ে দক্ষ ও পেশাদার খেলোয়াড় গড়ে তুলতে হবে।

“আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এভাবেই সমাজে গড়ে তুলতে হবে। লেখাপড়া করে শুধু ডাক্তার আর ইঞ্জিনিয়ার হতে হবে সেটা কোনো কথা নয়। যার যে বিষয়ে মেধা ভালো, তাকে সে বিষয়েই দক্ষ করে জাতীয় তথা আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে হবে।”

তিনি বলেন, শহীদ জিয়া ক্ষমতায় থাকাকালে নতুন কুড়ি নামে একটি অনুষ্ঠান চালু ছিল; যার লক্ষ্য ছিল, বিভিন্ন বিষয়ে প্রতিভাবানদের খুঁজে বের করা। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আগামীতে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে, এমন প্রতিভাবানদের বের করে প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হবে। তিনি দেশে ভালো মানের ১০টি খেলা বাছাই করে আগামীতে দক্ষ খেলোয়াড় গড়ে তোলার কথা বলেন ।

শনিবার (৩০ নভেম্বর) বিকালে স্থানীয় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মৌলভীবাজার ফুটবল খেলোয়াড় কল্যান সমিতি কর্তৃক আয়োজিত ” অল স্টার ফুটবল টুর্নামেন্ট ২০২৪” এর মেগা ফাইনালের খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখতে গিয়ে আয়োজক,দর্শক ও খেলোয়াড়দের উদ্দেশ্যে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফুটবল খেলোয়াড় কল্যান সমিতির সভাপতি জুনেদ আহমেদ খাঁনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাকির আহমেদ রোমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবুল কাশেম প্রধান মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, রায়হান আহমেদ সহ-সভাপতি মৌলভীবাজার ডিএফএ, মাজহারুল মজিদ জেলা ক্রীড়া অফিসার, মুহিতুর রহমান হেলাল,জেলা ক্রীড়া সংস্থা, ওয়াসিম চৌধুরী সুমন প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ফুটবল খেলোয়াড় কল্যান সমিতি মৌলভীবাজার, দিদারুল ইসলাম সাবেক ফুটবলার জেলা দল, আবুল কালাম বেলাল সিনিয়র সহ-সভাপতি ফুটবল খেলোয়াড় কল্যান সমিতি মৌলভীবাজার, মনোয়ার রহমান বিশিষ্ট ক্রীড়া সংগঠক, আহমেদ আলী জুবু, ইকবাল হোসেন সাবেক ফুটবলার, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক জামান আহমেদ ও সদস্য সচিব জাকারিয়া।

ফাইনাল খেলায় ১-১ গোলে সমতা থাকায় নির্ধারিত সময়ে ট্রাইবেকার ম্যাচ গড়ায়, ট্রাইবেকারে স্বাগতিক মৌলভীবাজার ফুটবল খেলোয়াড় কল্যান সমিতি ৫-৪ গোলে ভৈরবগঞ্জ ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

টুর্নামেন্টের ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত ওয়েন্ডি, সর্বোচ্চ গোলদাতা ইমানি, সেরা গোলকিপার নির্বাচিত হন তোফায়েল, ম্যান অব দ্যা টুর্নামেন্ট সামুয়েল।

জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন আরও বলেন- আজ দীর্ঘ সাড়ে পনেরো বছর পর মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির আমন্ত্রণে খেলা দেখতে আসলাম।

খেলোয়াড় কল্যাণ সমিতি ও ভৈরব গঞ্জ ফুটবল একাদশ টিমের মধ্যে। উভয় দল চমৎকার খেলা প্রদর্শন করেছে। তিনি বলেন- অচিরেই এই মাঠে শহীদ জিয়ার ফুটবল টূর্নামেন্ট অনুষ্ঠিত হবে। যা হবে অত্যন্ত চমৎকার ও জাঁকজমকপূর্ণ। এ ব্যাপারে সকল পর্যায়ে যোগাযোগ চলছে। পরে প্রধান অতিথি দুই দলের খেলোয়াড় কর্মকর্তাবৃন্দ ও উপস্থিত দর্শকবৃন্দকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর