শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কোয়ার্টার থেকে কমলগঞ্জের চাকরিজীবী তরুণীর ঝু/লন্ত মর/দেহ উ/দ্ধার কোটি মানুষের ভালোবাসা নিয়েও বাঁচানো গেল না কনটেন্ট ক্রিয়েটর আবু সাঈদকে, অনুদানের টাকা নিয়ে উঠেছে নানা প্রশ্ন কমলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৭ জন পলাতক আসামী মৌলভীবাজারে সরকারের ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং চিকিৎসা সেবা থেকে বঞ্চিত লক্ষাধিক চা শ্রমিক; বন্ধ ক্যামেলিয়া হাসপাতাল খুলে দেওয়ার দাবিতে কমলগঞ্জে মানববন্ধন ফেনীতে পোল্ট্রি ফার্মে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কমলগঞ্জের যুবকের মৃত্যু ১ ঘণ্টা ৫০ মিনিটে পাকিস্তানের শেষ ৭ উইকেট নিয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের বসতবাড়ি থেকে বিষধর গোখরা সাপ উদ্ধার হাকালুকি হাওরে অভিযান: নিষিদ্ধ চায়না জাল জব্দ ও ধ্বংস পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে কমলগঞ্জে ফারিয়ার মানববন্ধন

জামিন পেয়েই ফের ভারতে যাওয়ার চেষ্টা, কুলাউড়ায় ৪ নারী-শিশু আটক

রিপোটার : / ১১১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়ায় এক মানব পাচারকারীর বাড়ি থেকে গত দুদিন আগে ৮ বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি। পরে তাদেরকে থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে পুলিশ তাদেরকে আদালতে প্রেরণ করলে বিচারক ২ শিশু ও ২ নারীকে জামিন দেন। জামিন পাওয়ার পর রাতেই আবারও ভারতে যাওয়ার চেষ্টাকালে তাদেরকে আটক করেছে বিজিবি।

আটকের বিষয়টি নিশ্চিত করে ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জামাল হোসেন জানান, গত ২৮ নভেম্বর দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক এলাকার মানব পাচারকারী মো.ওয়াসকুরুনীর বাড়ি থেকে ৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। পরে তাদের থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়।

তিনি আরও জানান, শুক্রবার সকালে ওই ৮ জনকে পুলিশ আদালতে প্রেরণ করে। তাদেরকে আদালতে তোলার পর বিচারক মোছা. লামিয়া (৭), ফুলি (৩৫), সাথী (২৫) ও তার তালহাকে (২) জামিন দেন। জামিন পেয়ে রাতেই তারা আবারও লালারচক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করলে বিজিবির সদস্যরা তাদেরকে ফের আটক করে। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক বলেন, শনিবার দুপুরে আটকদের আদালতে প্রেরণ করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর