রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে রিক্সা চালক ড্রাইভার সমবায় সঞ্চয় সমিতি আহ্বায়ক কমিটি গঠন

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ১৩৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে রিক্সা চালক ড্রাইভার সমবায় সঞ্চয় সমিতি আহ্বায়ক কমিটির গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা জেলা পরিষদ অডিটোরিয়ামে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক ও কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন। তিনি কমিটি বিলুপ্ত করে মো. রোশন আহমদ মাল্লু আহ্বায়ক,যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম সোহেল ও আফরোজ আলীকে সদস্য সচিব করে ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেন।

এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ রিক্সা চালক ড্রাইভার সমবায় সঞ্চয় সমিতির সাবেক সভাপতি মো. আক্কাস মিয়া, সাবেদ সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ বুছুর মিয়া সহ কমিটির ১১ জন সদস্য।

এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিশিষ্ট ব্যবসায়ী জাবের আহমেদ মিন্টু, আরজান মিয়া, সাংবাদিক সালাহউদ্দিন শুভ,পারভেজ আহমদ, জাহেদ আহমদ প্রমুখ।

কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন বলেন, আগামী ১মাসের মধ্যে বর্তমান আহ্বায়ক কমিটি তাদের নির্বাচনী সকল কার্যক্রম তৈরী করে নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর