শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

ইসকনের বাধা চাতলাপুর শুল্ক স্টেশনে দুইদিন ধরে রপ্তানি কার্যক্রম বন্ধ,৬ ট্রাক মাছে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

সালাউদ্দিন শুভ / ১৬৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

চট্রগ্রামে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেফতারে ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাশহরে ইসকনের বিক্ষোভ ও প্রতিবাদে দুই দিন ধরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। বুধবার ত্রিপুরায় রপ্তানির জন্য আসা ৬ ট্রাক খালাসে কৈলাশহর ঢুকতে দেয়নি প্রতিবাদীরা। ফলে ৬ ট্রাক মাছে ব্যবসায়ীদের ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল থেকে কৈলাশহরের মনু স্থল শুল্ক স্টেশনে ভারতীয় ইসকন সদস্য ও সমর্থকরা অবস্থান নিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ করে।

চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের ব্যবসায়ী জসিম উদ্দিন ও রুবেল মিয়া জানান, নিয়মিত রপ্তানির অংশ হিসেবে তারা ৬ ট্রাক বাংলাদেশী মাছ নিয়ে চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে নিয়ে আসেন। এখানে আসারা পর ভারতীয় অংশে মনু স্থল শুল্ক স্টেশন এলাকায় ভারতীয় ইসকন সদস্য সমর্থকদের বিক্ষোভ দেখে শুল্ক স্টেশনের কার্যক্রম বন্ধ রেখে শান্ত হয় কিনা তার জন্য অপেক্ষা করেন। সন্ধ্যা পর্যন্ত ভারতীয় বিক্ষোভকারীর অনড় থাকলে চাতলাপুর স্থল শুল্ক স্টেশন এলাকা খুলনা থেকে মাছের ট্রাক এনে আবার খুলনায় পাঠানো হয়। এতে তাদের ট্রাক প্রতি দেড় লক্ষাধিক টাকা করে ক্ষতি হয়।

তারা আরও জানান, বৃহস্পতিবার সকালে চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে গিয়ে দেখা যায় ত্রিপুরার মনু স্থল শুল্ক স্টেশনে ইসকনের প্রতিবাদীরা অনড় অবস্থানে আছে।

চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের পরিদর্শক হাবিবুর রহমান ভারতীয় ইসকনের বিক্ষোভ ও প্রতিবাদে চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে গত দুই দিন ধরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,‘পরিস্থিতি স্বাভাবিক না হলে আর উভয় দেশের ব্যবসায়ীরা ব্যবসার নিরাপত্তা নিয়ে নিশ্চিত না হলে আমদানি রপ্তানি বন্ধ থাকবে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর