রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ডেস্ক রিপোর্ট / ১৪২ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্ব) দুপুরে বিদ্যালয়ের হল রুমে পৌর এলাকার ফ্রান্স প্রবাসী সৈয়দ তালেব আলীর পক্ষ থেকে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

প্রধান অতিথি জয়নাল আবেদীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরাই আগামীর বাংলাদেশ। তোমাদের মাঝে ভবিষ্যৎ নেতৃত্ব লুকিয়ে আছে। এজন্য সততা ও আদর্শপূর্ণ জীবন গঠন করার এখনই উপযুক্ত সময়। দুর্নীতিমুক্ত জীবন গঠনের শিক্ষা নিতে পারলে আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে।’

প্রধান শিক্ষক নিরঞ্জন দেব এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শামসুন্নাহার পারভীন, ম্যানেজিং কমিটির সদস্য মো.আব্দুর রব, সাংবাদিক সালাহউদ্দিন শুভ, জাহেদ আহমেদ প্রমুখ।

শিক্ষা উপকরণ বিতরণকালে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর