রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

৩ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

ডেস্ক রিপোর্ট / ১২৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

গত তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। সোমবার (২৫ নভেম্বর) সকাল ৬টা ও ৯টায় শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত রোব ও শনিবারে শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গলের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র সহকারী মো. আনিসুর রহমান জানান, চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে এখন শ্রীমঙ্গলে। আকাশের মেঘ কেটে গেলে এখানে শীতের তীব্রতা আরও বাড়বে। তখন ঝেঁকে বসবে শীত।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তবে রাত ও দিনে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

এদিকে হঠাৎ শীত অনুভূত হওয়ায় ঠাণ্ডাজনিত রোগ বেড়েছে। বিশেষ করে সর্দি, কাশি, অ্যাজমাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। একই সাথে জ্বরের প্রকোপ বেড়েছে বলে জানিয়েছেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম. মাহবুবুল আলম ভূঁইয়া।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর