রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে বাজারে দেশীয় অস্র নিয়ে মহড়া, প্রতিবাদ করলে হামলা; থানায় অভিযোগ

ডেস্ক রিপোর্ট / ৯৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের রানীবাজারে দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘুরাঘুড়ি করে বাজারের পরিবেশ নষ্ট করছে জাবের মিয়ার নেতৃত্বে ৪-৫জন অস্ত্রধারী সন্ত্রাসীরা। প্রতিবাদ করলে ব্যবসায়ীদের উপর হামলা করবে বলে ভয়ভীতি প্রদর্শন করে যেকোন সময় বাজারে সশস্ত্র অবস্থায় মহড়াদেয়। এ বিষয়ে ঐ বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শহীদ মিয়া বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন।

গত বুধবার রাত ৮টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের রানী বাজারে এ ঘটনাটি ঘটে।

সভাপতির অভিযোগ সুত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে এই বাজারে শান্তিপূর্ণভাবে ব্যবসা করছে ব্যবসায়ীরা। কিন্তু তিলকপুর গ্রামের আকাই মিয়ার ছেলে জাবের মিয়ার নেতৃত্বে ৪-৫ জন অস্ত্রধারী তারা পারিবারিক বিষয় নিয়ে বাড়িতে ঝগড়া হলে সশস্ত্র অবস্থায় বাজারে মহড়াদিয়ে ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে আতংক সৃষ্টি করে। ইতি পূর্বে বাজারে বেশ কয়েকটি ঝামেলা সহ রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটিয়েছে তারা। এ বিষয় নিয়ে স্থানীয় ভাবে একাধিকবার শালিশ বসলেও সমাধান হয়নি। সে কাউকেই পাত্তা দেয়না বলে অভিযোগ উঠেছে।

অভিযুক্ত জাবের মিয়ার সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

থানায় অভিযোগকারী ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শহীদ মিয়া বলেন, ‘বাজারের ব্যবসায়ীরা সহজ সরল। এরা বেশিরভাগ উপজাতি। সামান্য ঝগড়া হলেই আতংক দেখা দিলে দোকানপাট বন্ধ করে বাড়িতে চলে যায়। দীর্ঘদিন থেকে জাবের মিয়া সহ ৪-৫জন মিলে এই বাজারে ব্যবসায়ীদের উপড় হামলা ভয়ভীতি সৃষ্টিকরে। অনেক সময় তাদের পারিবারিক বিষয় নিয়ে বাজারে সমস্যা সৃষ্টি করে। এতে ক্রেতারা আতংকে থাকে ও পরবর্তীতে তারা এই বাজার থেকে সদায় করতে চায় না। এছাড়াও তারা বাজারের ব্যবসায়ীদের উপড় একাধিকবার হামলা করেছে। এ বিষয়ে আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আশা করছি পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন।

এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর