বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে বুধবার ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হাওর থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল স্মৃ‌তিচারণ: জিয়া প‌রিবার নিজ চোখে দেখাটুকু জীবনেরই সঞ্চয় সীমান্তে গু/লিতে নি/হত বাংলাদেশির লা/শ হস্তান্তর করল বিএসএফ সংখ্যালঘুদের নিরাপদ ও তথ্যভিত্তিক নির্বাচনী অংশগ্রহণ জোরদারের দাবি রূপসার ৬০ বছরের পুরোনো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা, কমলগঞ্জে গ্রামবাসীর প্রতিবাদ সভা কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা, শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও গাছের চারা বিতরণ কমলগঞ্জে শিক্ষার্থীর মৃ/ত্যু; বিচার নিশ্চিত করতে মানববন্ধন কমলগঞ্জে সড়কের সংস্কার কাজে অনিয়মের অভিযোগ

কমলগঞ্জে বাজারে দেশীয় অস্র নিয়ে মহড়া, প্রতিবাদ করলে হামলা; থানায় অভিযোগ

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ১১২ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের রানীবাজারে দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘুরাঘুড়ি করছে জাবের মিয়ার নেতৃত্বে ৪-৫জন অস্ত্র ধারী।প্রতিবাদ করলেই ব্যবসায়ীদের উপর হামলা করে তারা।এসব নানা রকম হয়রানী, আতংক ও ভয়ভীতির বিষয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শহীদ মিয়া।

গত বুধবার (৬ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের রানীর বাজারে এ ঘটনাটি ঘটে।

ব্যবসায়ী সমিতির সভাপতির অভিযোগ সুত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে এই বাজারে শান্তিপূর্ণভাবে ব্যবসা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। কিন্তু একই উপজেলার তিলকপুর গ্রামের আকাই মিয়ার ছেলে জাবের মিয়ার নেতৃত্বে ৪-৫জন অস্ত্রধারী তাদের পারিবারিক বিষয় নিয়ে দেশীয় অস্রসস্ত্র নিয়ে বাজারে ঘুরাঘুড়ি করে ব্যবসায়ী ও বাজারে সদায় করতে আসা ক্রেতাদের মাঝে আতংক সৃষ্টি করে। এসব বিষয় নিয়ে প্রতিবাদ করলে জাবের মিয়ার নেতৃত্বে ৪-৫ জন লোক অস্ত্রধারী বাজারে মহরা দিয়ে থাকেন।

সরজমিনে ও প্রত্যেক্ষদর্শী সুত্রে গেলে জানা যায়, দীর্ঘদিন ধরে জাবের মানুষের মানুষের মধ্যে আতংকিত তৈরি করে রেখেছে। তার ভয়ে কোনো মানুষ বাজারে আসতে পারেনা। স্থীয়রা একাধিকবার বিষয়টি নিয়ে বসলেও সমাধান হয়না। এর আগেও একাধিকবার হামলার কারণে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শহীদ মিয়া।

অভিযুক্ত জাবের মিয়ার মোটোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও এ বিষয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

থানায় লিখিত অভিযোগকারী ও ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শহীদ মিয়া বলেন, রাণীবাজারের ব্যবসায়ীরা সহজ সরল প্রকৃতির বেশিরভাগ উপজাতী সামান্য ঝগড়া হলেই আতংকে থাকেন। দোকানপাট বন্ধ করে বাড়িতে চলে যায়। দীর্ঘদিন থেকে জাবের মিয়া সহ ৪-৫জন মিলে এই বাজারে ব্যবসায়ীদের উপড় হামলা ভয়ভীতি সৃষ্টিকরে।

অনেক সময় তাদের পারিবারিক বিষয় নিয়ে বাজারে সমস্যা সৃষ্টি করে। এতে ক্রেতারা আতংকে থাকে ও পরবর্তীতে তারা এই বাজার থেকে সদায় করতে চায় না। তাদের মধ্যে ভয় কাজ করে সবসময়। এছাড়াও এরা আমার ব্যবসায়ীর উপড় হামলা করেছে। একাধিবার তাকে বুঝালেও বুঝেনা বরং আমাদের কেউ কথা বললে হুমকি দেয়। এ বিষয়ে আমি থানায় লিখিত অভিযোগ করেছি। আশা করছি পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন।

এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর