সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা

কমলগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ৪১১ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে পুকুরে ডুবে ছাদিয়া বেগম (৬) নামে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের এলাকার নইনার পার গ্রামে এ ঘটনা ঘটে। শিশু ছাদিয়া ওই এলাকার মো. কালন মিয়া মেয়ে।

শিশু ছাদিয়ার মা আরজা বেগম বলেন, ‘পরিবারের সবার অগোচরে আমার মেয়ে পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে পুকুরে ভেসে থাকতে দেখি। উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডা .কনক সিংহ বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর