বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

কমলগঞ্জে মণিপুরী মহারাসলীলা উৎসবে নিরাপত্তা জোরদারে সর্বোচ্চ সজাগ সেনাবাহিনী

আব্দুস শুকুর: শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: / ২১৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে আগামী (১৫ নভেম্বর) অনুষ্ঠিত যাচ্ছে মণিপুরী সম্প্রদায়ের ১৮২ তম ধর্মীয় উৎসব মহারাসলীলা। এই উৎসবকে আনন্দমুখর করে তুলতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।

এদিকে ব্যাপক লোকসমাগমের বিষয়টি মাথায় রেখে নির্বিঘ্নে মহারাসলীলা উৎসব সম্পন্ন করতে নানামুখী উদ্যোগ হাতে নিয়ে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী। তারই অংশ হিসেবে (১৩ নভেম্বর) বুধবার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে মণিপুরী ললিতকলা একাডেমি ও এর আশপাশের এলাকা পরিদর্শন করেন সেনাবাহিনীর ৩৬ সদস্যের একটি দল। এতে নেতৃত্ব দেন, সেনাবাহিনীর শ্রীমঙ্গল ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত অফিসার ক্যাপ্টেন সাজ্জাদ। এসময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন নিয়ামূলসহ সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা।

পরিদর্শনকালে সেনাবাহিনীর সদস্যদের ওই এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং মহারাসলীলা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে কথা বলতে দেখা গেছে। এছাড়া নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আকাশে ড্রোন ক্যামেরা উড়িয়ে পুরো এলাকা
পর্যবেক্ষণ করতে তাদের দেখা গেছে।

সেনাবাহিনীর সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, মণিপুরী সম্প্রদায়ের মহারাসলীলা উৎসব উপভোগ করতে স্থানীয় লোকজন ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ২ লাখেরও অধিক লোকসমাগম ঘটে। তারা জানান, এই উৎসবকে কেন্দ্র করে কেউ যেন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের লক্ষে সেনাবাহিনীর সদস্যরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সুন্দর ও সুশৃংখলভাবে উৎসব সমাপ্ত করতে নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সজাগ রয়েছে সেনাবাহিনীর সদস্যরা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর