রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

আ.লীগ নেতার দখলে থাকা লাউয়াছড়ার বনভূমি উদ্ধার

ডেস্ক রিপোর্ট / ১৭২ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়ার প্রায় ৪একর জায়গা দখল করে রেখেছিলেন আওয়ামীলীগ নেতা জেনার আহমেদ। অবশেষে মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানে আওয়ামী লীগের প্রভাবশালী নেতার দখলে থাকা ৪একর জায়গা উদ্ধার করতে সক্ষম হয়েছে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

রোববার সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত ১০০ জন শ্রমিক নিয়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানের হীড বাংলাদেশ বিদেশী একটি প্রতিষ্ঠানের পশ্চিম পাশে লাউয়াছড়ার জায়গা উদ্ধারে অভিযান পরিচালনা করে বন বিভাগ।

অভিযানে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জামিল মোহাম্মদ খান, রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।

তবে দখলদার জেনার আহমেদকে ফোনে পাওয়া যায়নি।

দখলদার মো. জেনার আহমেদ এর কাছ থেকে বন্ধক নিয়েছিলেন শ্রীমঙ্গল উপজেলার সিন্দারখান উপজেলার শাহআলম। তিনি জানান, ‘আমি জেনারের কাছ থেকে ৫বছরের লিজ নিয়ে এখানে লেবুর চাষ করেছি। অগ্রিম ২ বছরের ১লক্ষ বিশ হাজার টাকা দিয়েছি। বাকিটা টাকা লেবু বিক্রি ও বিভিন্ন সময় দেওয়া হবে এটা এগ্রিমেন্ট বলা আছে। তিনি বলেন, আমি গরীব মানুষ লেবু চাষ করেই তা বিক্রি করে আমার সংসার চলে। এখন এত টাকা ধরা খাব কখনো ভাবিনি।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জামিল মোহাম্মদ খান জানান, ‘আমরা প্রায় ৪ একর বনের জায়গা উদ্ধার করেছি। তবে উদ্ধারের সময় কাউকে পাইনি। কেউ দাবী করতেও আসেনি।’

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম বলেন,‌ ‘আমরা জায়গাটি উদ্ধার করেছি। এখানে ৪ একর মতো জায়গা বেদখল হয়ে ছিল। সেখানে পুরা জায়গায় লেবু গাছ লাগানো ছিল। আমরা সেই জায়গাগুলোতে বন্যপ্রাণীর উপযোগী গাছের চারা লাগিয়েছি।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর