বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

কমলগঞ্জে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট / ১৪৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার বিজয় নস্যাৎ এর চেষ্টা ও অপশক্তির দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৪টায় উপজেলার পৌর এলাকার ভানুগাছ বাজারের কমলগঞ্জ-শমশেরনগর সড়কের কমলগঞ্জ প্রেসক্লাব ভবন এর সম্মুখে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ উপজেলা বিএনপি নেতা দুরুদ আহমদের সভাপতিত্বে গণ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মো.মুজিবুর রহমান চৌধুরী।

কমলগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান মাহবুবের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি নুরে আলম সিদ্দিকী, সাধারন সম্পাদক তাজুল ইসলাম তাজু, কমলগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আবু ইব্রাহীম জমসেদ, পতনউষার ইউপি চেয়ারম্যান অলী আহমদ খাঁন, অধ্যক্ষ মো. ফজলুর রহমান জুয়েল,উপজেলা বিএনপি নেতা আবুল হোসেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা সিরাজুল ইসলাম,লোকমান হোসেন চৌধুরী, মহিউদ্দিন, যুবদলের সদস্য সচিব শেখ হাবিবুর রহমান নোমান,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব দিনার চৌধুরী,পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল আহমদ জুলি প্রমূখ।

এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতা সমাবেশস্থলে এসে জড়ো হন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান চৌধুরী বলেন, কমলগঞ্জ -শ্রীমঙ্গলে হাজী মুজিব ফাউন্ডেশন এর পক্ষ থেকে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড করা হয়েছে।

বিগত আওয়ামীলীগ সরকারের আমলে আমার উপর হামলা মামলা হয়েছে। উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্থ করা হয়েছে। বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে নতুন করে দেশ স্বাধীন হওয়ায় আমি উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছি। আগামী নির্বাচনে জনগণের সমর্থন পেলে বিএনপি জনগণের অধিকার আদায় ও সুশাসন প্রতিষ্ঠার জন্য দৃঢ়ভাবে কাজ করবে। তিনি যেকোন ষড়যন্ত্রে নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর