বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

কমলগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি পুরস্কার, সনদ ও ক্রেস্ট প্রদান

নিজস্ব প্রতিবেদক / ১৪২ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ৫ম শ্রেণির মেধাবৃত্তি ২০২৩ এর পুরস্কার, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। আজ রোববার সকাল ১১টায় কমলগঞ্জ আইডিয়াল কেজি এন্ড হাইস্কুল মিলনায়তনে আনুষ্ঠানিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

কমলগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মো. মুজিবুর রহমান রঞ্জুর সভাপতিত্বে অয়েকপম অঞ্জু ও আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) সাইফুল ইসলাম তালুকদার।

শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয়। এরপর পবিত্র কুরআন তেলওয়াত ও গীতা পাঠ করেন। বৃত্তিপ্রাপ্ত দুই শিক্ষার্থী। এরপর আয়োজন সম্পর্কে উদ্বোধনী বক্তব্য রাখেন কমলগঞ্জ কেজি এসোসিয়েশনের সভাপতি মো মুজিবুর রহমান রঞ্জু। আলোচনায় অংশ গ্রহণ করেন অভিভাবক আব্দুল বাটী চৌধুরী জালাল,প্রীতম কিন্ডারগার্টেনের অধ্যক্ষ তপন কালোয়ার,গাজী সালাউদ্দিন ইসলামি একাডেমির অধ্যক্ষ আব্দুস সালাম ও কমলগঞ্জ আইডিয়াল কেজি এন্ড হাইস্কুলের অধ্যক্ষ মাসুক মিয়া।

আলোচনা সভা শেষে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ১৫ জন শিক্ষার্থী ও ৯ ইউনিয়ন পর্যায়ে সাধারণ বৃত্তিপ্রাপ্ত ১৮ জন মিলিয়ে ৩৩ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ,ক্রেস্ট ও পুরস্কার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর