শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া

অন্তর্বর্তী সরকার দুর্বল নয় যে দাবি তুললেই মানা হবে: জ্বালানি উপদেষ্টা

অনলাইন ডেস্ক / ৯৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

ধান কাটার মতো দেশে এখন ‘দাবি আদায়ের মৌসুম চলছে’ বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার এতটা দুর্বল নয় যে, দাবিদাওয়া তুললেই তা মেনে নেয়া হবে।

রাজধানীর একটি হোটেলে রোববার দুপুরে আয়োজিত জ্বালানিবিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘সরকারকে দুর্বল মনে করে দাবিদাওয়া তুললেই হয়ে যাবে, এটা ভাবা ঠিক না। এই সরকার দুর্বল নয়, অনেক সরকারের চেয়ে শক্তিশালী।

‘পল্লী বিদ্যুৎ সমিতির কেউ দায়িত্ব পালন না করে চলে গেলে তাদের একবারে চলে যাওয়া উচিত।’

জ্বালানি উপদেষ্টা জানান, সরকার নয়, এখন থেকে গণশুনানির মাধ্যমে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাস ও বিদ্যুতের দাম নির্ধারণ করবে।

সাবেক এ সচিব বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির যৌক্তিক দাবি মেনে নেয়া হয়েছে। অস্থায়ী কর্মীদের স্থায়ী করার যে দাবি সেটা বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। হুট করে কোনো ঘোষণা দেয়া যায় না।

বিদ্যুতের সাব স্টেশনগুলোর নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

ফাওজুল কবির খান বলেন, ‘কেউ দায়িত্ব পালন না করলে তার জায়গায় বিকল্প লোক প্রস্তুত আছে। এ মুহূর্তে বাংলাদেশ ব্ল্যাকআউটের ঝুঁকিতে নেই। এই কাজ কাউকে করতে দেয়া হবে না।’

তিনি বলেন, ‘২০২৫ সালের মধ্যে ৫০টি অনুসন্ধান কূপ খনন করতে চায় সরকার। এখন থেকে কোনো যোগসাজশের মাধ্যমে নয়, জ্বালানি খাতের সব কেনাকাটা হবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে।’

অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে, রাজনৈতিক দলগুলো তা জানতে চাইছে উল্লেখ করে এ উপদেষ্টা বলেন, ‘এতে জ্বালানি ও বিদ্যুৎ খাত নিয়ে সংস্কারে খুব বেশি সময় পাবে না বর্তমান সরকার।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর