মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

মৌলভীবাজারে ৩ ঘন্টা পর পল্লী বিদ্যুৎ সরবারাহ চালু

নিজস্ব প্রতিবেদক / ১২১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ৪৫ হাজার কর্মকর্তা কর্মচারীদের দুইদফা দাবি আদায় না হওয়ায় ও কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত ও গ্রেপ্তারের প্রতিবাদে ব্ল্যাকআউট কর্মসূচিতে গিয়েছিলেন তারা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিদ্যুৎ সরবারাহ চালু হয়। বিকাল ৩টা থেকে একযোগে সারা বাংলাদেশের মতো মৌলভীবাজার জেলার সবকটি উপজেলায় কমপ্লিট শাটডাউনের হুশিয়ারি দিয়ে ব্ল্যাকআউটে নেমেছেন পল্লী বিদ্যুৎ সমিতি। দাবি না মানা পর্যন্ত শার্টডাউন থাকবে বলে জানান তারা। এতে করে বিকেল ৩টা থেকে চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার গ্রাহক। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বাসা বাড়ী বিদুৎ না থাকায় সীমাহীন দূর্ভোগে পড়েন জেলার বাসিন্দারা৷

এদিকে পর্যটন অধ্যূষিত শ্রীমঙ্গল উপজেলা সম্পূর্ণ পল্লী বিদ্যুৎ এর উপর নির্ভরশীল হওয়ায় বিপাকে পড়েছিলেন হোটেল রিসোর্ট ব্যবসায়ীরা। সন্ধ্যার পর থেকেই নেমে আসে ঘুর অন্ধকার।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতিরি জেনারেল ম্যানেজার এবিএম মিজানুর রহমান বলেন, তিনটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রেীয় কর্মসূচির অংশ হিসেবে বন্ধ ছিলো।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর