বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে বুধবার ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হাওর থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল স্মৃ‌তিচারণ: জিয়া প‌রিবার নিজ চোখে দেখাটুকু জীবনেরই সঞ্চয় সীমান্তে গু/লিতে নি/হত বাংলাদেশির লা/শ হস্তান্তর করল বিএসএফ সংখ্যালঘুদের নিরাপদ ও তথ্যভিত্তিক নির্বাচনী অংশগ্রহণ জোরদারের দাবি রূপসার ৬০ বছরের পুরোনো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা, কমলগঞ্জে গ্রামবাসীর প্রতিবাদ সভা কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা, শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও গাছের চারা বিতরণ কমলগঞ্জে শিক্ষার্থীর মৃ/ত্যু; বিচার নিশ্চিত করতে মানববন্ধন কমলগঞ্জে সড়কের সংস্কার কাজে অনিয়মের অভিযোগ

কমলগঞ্জে নারীদের জরায়ু ক্যান্সার প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ১৩৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে নারীদের জরায়ু ক্যান্সার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) ক্যাম্পেইন ২০২৪ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে (১৭ অক্টোবর) কমলগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ক্যাম্পইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহবুবুল আলম ভূঁইয়া।

এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইফতেখার হোসেন,উপজেলা শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামসুন নাহার পারভীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) আশরাফুল আলম,কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ ওয়াহিদ রুলু সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও নানা শ্রেণিপেশার নেতৃবৃন্দ।

সূত্রে জানা যায়, বাংলাদেশে প্রতি ১ লক্ষ নারীদের মধ্যে ১১ জন নারী জরায়ু ক্যান্সারে আক্রান্ত হন। প্রতিবছর ৪৯৭১ জন মৃত্যু বরণ করে থাকেন। আগামী ২৪ অক্টোবর থেকে কমলগঞ্জ উপজেলায় জরায়ুমুখ ক্যান্সার বিরোধী টিকাদান কার্যক্রম শুরু হবে। চলবে ১৮ দিন ব্যাপি। ১ম ১০ দিনে ২৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ১১ হাজার ৪৮৮ জন কিশোরীকে টিকা প্রদান করা হবে। পরের ৮দিনে অস্থায়ী কেন্দ্রে স্কুল বহির্ভূত ৪৬৭ জন কিশোরীসহ সর্বমোট ১১ হাজার ৯৫৫ জনকে টিকার আওতায় আনা হবে।

অনলাইনের মাধ্যমে রেজিষ্ট্রেশন করে এ টিকা কার্যক্রম শুরু হবে বলে জানা যায়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর