রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

শ্রীমঙ্গলে ২৪ ঘন্টার মধ্যে টমটম চালক খুনের রহস্য উদঘাটন

ডেস্ক রিপোর্ট / ১৯৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে টমটম চালকের লাশ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে হত্যাকান্ডে জড়িত রুবেল আহমেদ সাগর ওরফে জসিম (৩০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান চালিয়ে রুবেল আহমেদ সাগর ওরফে জসিমকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ‘মঙ্গলবার সকালে শ্রীমঙ্গলের কালিঘাট চা বাগান এলাকা থেকে আবুল খয়ের নামে এক টমটম চালকের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে সেদিনই তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি রুবেল আহমেদ সাগর ওরফে জসিমকে গ্রেফতার করা হয়। আসামীগন ভিকটিমের পরিচিত হওয়ায় এবং অটোরিকসা ছিনতাই করার সময় ভিকটিম আসামিদের চিনতে পারায় ভিকটিমকে হত্যা করা হয় বলে মামলার তদন্তকারী অফিসার এসআই তৌকির আহমেদ জানান। ’

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল জানান, ‘আমাদের গোপন সোর্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় জসিমকে আটক করি। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের এক পর্য়ায়ে সে তার ৩/৪ জন সহযোগী মিলে টমটম চালক আবুল খয়েরকে হত্যার কথা স্বীকার করে।’

তিনি আরও জানান, বুধবার ভোরে গ্রেফতারকৃত আসামি জসিমের বসতঘরে অভিযান করে হত্যাকাণ্ডের সময় আসামির ব্যবহৃত রক্তের দাগ লেগে থাকা একটি প্যান্ট এবং একটি বেগুনী রংয়ের গোলগলা গেঞ্জি জব্দ করা হয়। মামলার ঘটনায় জড়িত অপরাপর আসামিদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা অব্যাহত আছে।

উল্লেখ্য- গ্রেফতারকৃত আসামি জসিমসহ আরও ৩/৪ জন গত ১৪ অক্টোবর রাত আনুমানিক ৯ টার দিকে আবুল খয়েরকে অটোরিকসাসহ কালিঘাট চা বাগানে নিয়ে যায় এবং মিনি টমটম (মিশুক) ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তাদেরকে বাঁধা দিলে তারা ধারালো চাকু দিয়ে ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। আসামিদের ধারালো চাকুর আঘাতে আবুল খয়ের মারা গেলে আসামিরা ভিকটিমের অটোরিকসা নিয়ে চলে যায়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর