রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
চাকরি পেয়ে ডিভোর্স, অনশন করে স্ত্রীকে ফিরে পেলেন যুবক রাতে ১৫ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা নাগলিঙ্গমের টানে শ্রীমঙ্গলে ভিড় মঙ্গল ও আনন্দ বাদ, এবার হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ শ্রীমঙ্গলে সূর্যোদয় প্রার্থনার মধ্যদিয়ে ইস্টার সানডে উদযাপন শ্রীমঙ্গলের উন্নয়নে অংশীজনের ভাবনা: ইশতেহার বাস্তবায়নে ৫ বছরের রোডম্যাপ প্রণয়নের উদ্যোগ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা কমলগঞ্জে অন্তঃসত্ত্বা চা শ্রমিকের মৃত্যু: চিকিৎসা সহায়তা না পাওয়ার অভিযোগে কর্মবিরতি ও বিক্ষোভ মৌলভীবাজারে খাসিয়া পুঞ্জিতে ১২ শতাধিক পানগাছ কাটার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি মৌলভীবাজারে কালবৈশাখী ঝড়ে লণ্ড/ভণ্ড বাড়ি ঘর

ভারত থেকে এল ৪৯৮ টন কাঁচামরিচ আমদানি মূল্য ৯৬ টাকা

অনলাইন ডেস্ক / ৯৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

পূজার ছুটির কারণে আকাশছোঁয়া দাম হয়েছে কাঁচামরিচের। এবার সে দাম ধরাছোঁয়ার মধ্যে আনতে আবারও শুরু হয়েছে আমদানি। গত দুদিনে যশোরের বেনাপোল বন্দর দিয়ে আমদানি হয়েছে ৪৯৮ টন কাঁচামরিচ। বেনাপোল স্থলবন্দরের পরিচালক রাশেদুল সজীব নাজির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত সোমবার ৫৬টি ট্রাকে ৩৮৬ টন ও আজ মঙ্গলবার ১২টি ভারতীয় গাড়িতে ১১২ টন কাঁচামরিচ আমদানি করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, ফ্রুটস এজেন্সি, মেসার্স আল্লাহর দান, মেসার্স সুমি এন্টারপ্রাইজসহ ২৮টি আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে এসব কাঁচামরিচ আমদানি করেছে।

দেশে সাম্প্রতিক সময়ে হওয়া একাধিক বন্যার কারণে সবজির দাম বাড়ছে। দেশে কাঁচামরিচ আমদানি হচ্ছে দুই মাসের বেশি সময় ধরে। তবে পূজার ছুটিতে ভারতের সঙ্গে বেশ কয়েক দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকায় এর সুযোগ নিয়ে সিন্ডিকেটের কারসাজিতে দেশের কোথাও কোথাও কাঁচামরিচ ৭০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

এ কারণে নতুন করে আনা কাঁচামরিচের আমদানিমূল্য জানার আগ্রহ আছে সবারই। আমদানিকারকরা জানিয়েছেন, ভারতে এই নিত্যপণ্যটি এখনও স্বাভাবিক দামেই বিক্রি হচ্ছে। সেখান থেকে ৬০ টাকা কেজি দরে কাঁচামরিচ কিনে দেশে এনেছেন তারা। এখনও এই নিত্যপণ্যটি আনার পর শুল্ক কর পরিশোধ করতে হয় সরকারকে। প্রতি কেজিতে শুল্ক নেওয়া হয় ৩৬ টাকা। ফলে ৬০ টাকা দামের কাঁচামরিচের ৩৬ টাকা কেজি দরে শুল্ক কর দেওয়ার পর আমদানি মূল্য হচ্ছে ৯৬ টাকা।

এর সঙ্গে আমদানিকারকের পরিবহনসহ অন্যান্য খরচ, লাভ ইত্যাদি যোগ করেও ১০০ থেকে ১১০ টাকার বেশি দাম পড়বে না পাইকারি বিক্রিতে। পাইকারদের কাছ থেকে খুচরা বিক্রেতারা কিনে পরিবহন খরচ ও লাভসহ যে দামে বেচবেন সেটাও ১২০ টাকার মধ্যেই থাকার কথা, বড় জোড় ১৩০ টাকা হতে পারে এর কেজি প্রতি মূল্য।

বন্দর সূত্রে জানা গেছে, শুল্ক-কর পরিশোধ করে আজ সন্ধ্যার আগেই মরিচবোঝাই ট্রাকগুলো বন্দর এলাকা ত্যাগ করেছে। বেনাপোল বন্দর থেকে খালাস হয়ে এসব কাঁচামরিচ যাবে ঢাকার কারওয়ান বাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে। এতে কাঁচামরিচের দাম কমতে পারে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।

এদিকে আমদানির খবরে বেনাপোল বাজারে কমেছে কাঁচামরিচের দাম। এক দিনের ব্যবধানে খুচরা বাজারে ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত কমে বিক্রি হয়েছে পণ্যটি। এরপরও আজ বেনাপোল বাজারে ৪০০ টাকা কেজিতে বিক্রি হয়েছে কাঁচা মরিচ।

শফিকুল ইসলাম নামে এক ক্রেতা বেনাপোল বাজারে কাঁচামরিচ কেনার সময় জানান, দেশে আগে একজন বাণিজ্যমন্ত্রী থাকার পরেও বাজার নিয়ন্ত্রণ সম্ভব হতো না। আর এখন যিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে, তিনিই আবার বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে। সাবেক সরকারের মন্ত্রী-এমপি-আমলা-ব্যবসায়ীদের লুটপাটের হিসাব-নিকাশ আর পাচার হওয়া টাকা আনার কাজ নিয়ে অর্থ উপদেষ্টার হাজার রকমের ব্যস্ততা, এর মধ্যে তার বাণিজ্য মন্ত্রণালয়ও দেখতে হচ্ছে। সেখানেও বড় বড় হিসাব নিকাশ। তার আসলে বাজার মনিটরিংয়ের সময় কই? যখন আপনি ঠিকমতো মনিটরিং করবেন না, চোর-ডাকাত-সিন্ডিকেট এসবের সুযোগ তো নেবেই। অথচ বিশ্বে অনেক সরকারের পতন হয়েছে কেবল বাজারটা ঠিক রাখতে না পারার কারণেই।

মাহবুবা মিন্নি নামে এক গৃহবধূ বলেন, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্রদের চাকরির আন্দোলনে সাধারণ মানুষ যোগ দিয়েছিল বছরের পর বছর ধরে তার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণেই। সবার নাভিশ্বাস উঠে গিয়েছিল নিম্নবিত্ত-মধ্যবিত্ত সবার। আর এ কাজ ভোক্তা অধিকারের নামে সরকারের আমলাদের দিয়ে সম্ভব নয়। তারা সপ্তাহে ৫ দিন অফিস করেন। দুই দিন সাপ্তাহিক ছুটি কাটান। তারা পূজার ছুটিতে গিয়েছিলেন। সে সময়েই বাজারে সংকট তৈরি করেছে সিন্ডিকেট। তাই সরকারি কর্মকর্তাদের দিয়ে বাজার মনিটরিং ও নিয়ন্ত্রণ সম্ভব নয়। এখন সময় হয়েছে নিত্যপণ্যের বাজারে পুরোপুরি মনোযোগ দেওয়ার। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মানুষ যাতে ক্ষোভে ফুঁসে না ওঠে সে জন্য সরকারকে সতর্ক থাকতে হবে। এসময় বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন উপদেষ্টা নিয়োগেরও দাবি জানান তিনি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর