রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

শ্রীমঙ্গলে এক দিনে দুইটি লাশ উদ্বার

ডেস্ক রিপোর্ট / ১৯৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক জায়গা থেকে দুইটি লাশ উদ্বার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার কালিঘাট চা বাগান থেকে আবুল খায়ের (৩০) নামে একজনের লাশ উদ্বার করে পুলিশ। আবুল খায়ের উপজেলার মুসলিমবাগ এলাকার আনসার আলীর ছেলে। সে পেশায় টমটম চালক। এদিকে সকালে উপজেলার ডলুছড়া এলাকা থেকে এক নারীর লাশ উদ্বার করা হয়। নারীর পরিচয় পাওয়া যায় নি। ধারনা করা করা হচ্ছে ৩৫ বছর বয়স হবে নারীর।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার সকালে চা বাগানের শ্রমিকরা কালিঘাট চা বাগানের একটি সেকশনে কাজ করতে গেলে রক্তাক্ত অবস্থায় একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখে। পরে চা বাগান থেকে পুলিশকে জানানো হয়। মৃতদেহের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

অন্যদিকে ডলুছড়ায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাফার জুনে এক লোক কাঠ কুড়াতে গিয়ে তীব্র দুর্গন্ধ পেয়ে সামনে এগিয়ে এক নারীর লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্বার করে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, কালিঘাট চা বাগান ও ডলুছড়া থেকে পৃথক দুটি লাশ আমরা উদ্বার করেছি। নারীর লাশটি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে আমরা ধারনা করছি এটি দুই দিন আগে এখানে ফেলে রেখে গেছে। নারীর পরিচয় এখনো মেলেনি। মুখের চেহারা বুঝা যাচ্ছে না। আর পুরুষ লাশটি গতকাল রাতেই ফেলে রাখা হয়েছে। আমরা দুটি লাশ উদ্বার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠাচ্ছি। ময়নাতদন্তের পর কিভাবে মৃত্যু হয়েছে সেটা জানা যাবে। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর