বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

কমলগঞ্জে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট / ২৮০ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ মণিপুরী মুসলিম ছাত্রকল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) উপজেলার আদমপুর ইউনিয়ন এর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। মেধা যাচাই পরীক্ষায় পঞ্চম, অষ্টম, দশম ও দ্বাদশ শ্রেণির ১৫১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষায় পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন বাংলাদেশের বিভিন্ন মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীরা।

এসময় পরীক্ষা কক্ষ পরিদর্শন করেন কবি ও লেখক সাজ্জাদুল হক স্বপন,বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট এর সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, মণিপুরি মুসলিম টিচার্স ফোরাম এর সভাপতি মো. শাহাজ উদ্দিন, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক হুমায়ুন রেজা সোহেল, সৌদি আরব কিং খালেদ হাসপাতাল এর ডা. আব্দুল আলীম, বাংলাদেশ মণিপুরী মুসলিম ছাত্র কল্যাণ পরিষদ এর সভাপতি মো. তাজুল ইসলাম ইমরান, সাধারণ সম্পাদক মো. শফিউল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মঈন উদ্দীন, কমলগঞ্জ প্রেসক্লাব আহব্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সাংবাদিক সালাহউদ্দিন শুভ প্রমূখ।

বাংলাদেশ মণিপুরী মুসলিম ছাত্র কল্যাণ পরিষদ এর সভাপতি মো. তাজুল ইসলাম ইমরান বলেন, ‘আমরা প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের মেধার বিকাশ ও আধুনিকতার সাথে প্রতিযোগী করে, শিক্ষিত জাতি ও আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে, শিক্ষার্থীদের মাঝে নানামুখী সৃজনশীল কার্যক্রম নিরলসভাবে পরিচালনা করে আসছি। তাছাড়া আমরা পড়াশোনার মান উন্নয়নসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড নিয়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আগামীতে যাতে আমাদের এই সংগঠনটি আরও এগিয়ে নিতে পারি সেজন্য সবার সহযোগিতা কামনা করছি।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর