শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা কমলগঞ্জে অন্তঃসত্ত্বা চা শ্রমিকের মৃত্যু: চিকিৎসা সহায়তা না পাওয়ার অভিযোগে কর্মবিরতি ও বিক্ষোভ মৌলভীবাজারে খাসিয়া পুঞ্জিতে ১২ শতাধিক পানগাছ কাটার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি মৌলভীবাজারে কালবৈশাখী ঝড়ে লণ্ড/ভণ্ড বাড়ি ঘর মৌলভীবাজারে পানিতে ডু/বে একই পরিবারের ৩ শিশুর মৃ/ত্যু হবিগঞ্জে বাস খাদে পড়ে আহত ১০ ফেসবুক-গুগলসহ ১৫ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানে হামলার হুমকি উপবনের ইঞ্জিনে আগুন, ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক মৌলভীবাজারের দুই থানার ওসি প্রত্যাহার মোটরসাইকেলের ধা/ক্কায় বৃদ্ধার মৃ/ত্যু, চালক আট/ক

কমলগঞ্জে স্বামীর ওপর অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট / ৩৯৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জ সদর ইউনিয়নের বটেরতল এলাকায় খাদিজা বেগম (১৮) নামে এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেন। আত্মহত্যার সঠিক কোন কারণ তা উপস্থিত সময় জানা যায়নি। তবে পুলিশ বলছে ময়নাতদন্তের রিপোর্ট আসলে বুঝা যাবে এটা আত্মহত্যা নাকি অন্য কিছু।

জানা যায়, সোমবার দুপুরে সময় নিজ বসত ঘরে বিষপান করে গৃহবধু খাদিজা বেগম। তার স্বামী শাহেদ মিয়া বিষপানের কথা জানতে পেরে তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে খাদিজার মুত্যু হয়।

নিহতের স্বামী শাহিদ মিয়া বলেন, তার স্ত্রী কি কারণে বিষ খেল সেটা তিনি কোনভাবেই বুঝতেছেন না।

কমলগঞ্জ থানার পুলিশ উপ-পরিদর্শক জিয়াউর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, গৃহবধুর বিষপানে প্রাথমিক কোন ধারনা পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বুঝা যাবে এটা আত্মহত্যা নাকি অন্য কিছু। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর