রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ডেস্ক রিপোর্ট / ১৫০ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

“আগামী প্রজন্মকে সক্ষম করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। রোববার (১৩ অক্টোবর) বেলা ১১ টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দুর্যোগ বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল এর সঞ্চালনায় আলোচনায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভুঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন,জনস্বাস্থ্য প্রকৌশলী সুজন আহমেদ, ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ মো. ফয়েজ আহমদ, প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, সিনিয়র ফায়ার ফ্রাইটার মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কাউটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তরা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকতে এবং যে কোন দুর্যোগ মোকাবেলায় সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তাছাড়া মানবসৃষ্ট দুর্যোগ নিরসনে সবাইকে সচেতন হতে হবে। এক্ষেত্রে অবাধে বৃক্ষ নিধন বন্ধ করে বেশি করে গাছ লাগাতে হবে, অপরিকল্পিতভাবে রাস্তার পাশে পুকুর খনন, নদীর অবৈধ বাঁধ অপসারন ও নদী থেকে মাটি উত্তোলন নিরসন, পাহাড় কেটে মাটি না নেয়া এই বিষয়ে সময়উপযোগী ব্যবস্থা গ্রহণ করতে হবে। সর্বোপরি বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় সবাকেই সচেতন থাকবে হবে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর