রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

নেতা কর্মীদের সাথে নিয়ে পূজা মন্ডপ পরিদর্শন করলেন কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন

নিজস্ব প্রতিবেদক / ১৫৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পৌর এলাকার নেতৃবৃন্দদের সাথে নয়টি পূজা মন্ডপ পরিদর্শন করেন কমলগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক ৩ বারের কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন।

শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত পৌর এলাকার ৯টি মন্ডপে বিএনপির সকল স্তরের নেতা কর্মীদের সাথে নিয়ে পৌর এলাকার নয়টি পূজা মন্ডপ পরিদর্শন করে মন্ডপগুলোর খোঁজ-খবর নেন সাবেক পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুল হাসান, কমলগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন জুবেল, স্বেচ্ছাসেবক দল নেতা তানভীর হাসান অমি, কমলগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব সৈয়দ এবাদুল হোসেন জেমস,কমলগঞ্জ পৌর যুবদল নেতা পারভেজ মিয়া, আনসারী রনি, রাজন আহমেদ, সাহেল মিয়া সহ প্রমুখ।

এছাড়াও কমলগঞ্জ পৌর ছাত্রদল, যুবদল, সেচ্চ্ছাসেবকদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।।

বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু ধর্মাবলম্বীদের খোঁজখবর নিয়েছেন সাবেক পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন তিনি বলেন, ‘প্রত্যেক জাতির নিজস্ব ধর্মীয় সংস্কৃতি আছে। হিন্দু ভাইদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। কমলগঞ্জের অতীত ঐতিহ্যকে সামনে রেখে শাস্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠান সম্পন্নের মাধ্যমে উৎসব আনন্দ সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে আরও আনন্দময় হবে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর