শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

মৌলভীবাজারে মহা অষ্টমীতে কুমারী পূজা অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক / ১৮৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী তিথিতে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাতগাঁও রঘুনাথপুর শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়িতে এই কুমারী পূজাটি অনুষ্ঠিত হয়। এবার দেবী দুর্গার মালিনি রুপে পূজা করা হয় সাত বছরের অর্পা চক্রবর্তীকে। অর্পা উপজেলার বনগাঁও গ্রামের নুপুর চক্রবর্তী ও অনুরাধা চক্রবর্তীর মেয়ে। সে একটি স্কুলে ২য় শ্রেনীতে পড়ে।

বৃহস্পতিবার শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়িতে গিয়ে দেখা যায়, কুমারী পূজা দেখতে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা মন্দির প্রাঙ্গনে ভীড় জমিয়েছেন। দুপুর ১২ টার দিকে পুজিত কুমারী শিশুটিকে নতুন কাপড় পড়িয়ে দেবীর সাজে সজ্জিত করে কুমারী মন্দিরে বসানো হয়। সেখানে দেবীর পূজা শুরু করেন পুরোহিতগণ। পূজা শেষে ভক্তবৃন্দের জন্য দেবীকে বসিয়ে রাখা হয়। তখন সবাই দেবী প্রণাম জানান।

আয়োজকরা জানান, কুমারী পূজা হচ্ছে দেবীর বাস্তব রুপের পূজা। ১ বছর থেকে ১৬ বছর বয়সের নারী শিশুকে দেবী রুপে পূজা করা হয়ে থাকে। প্রতিবছরই দেবীর আলাদা আলাদা নাম নিয়ে এই পূজা করা হয়। ভক্তরা বিশ্বাস করেন কুমারী পূজার মাধ্যমে দেবী দুর্গার কাছে আরাধনা করলে তা পুর্ণ হয়।

কুমারী পূজা দেখতে আসা প্রীতম পাল বলেন, ‘কুমারী পূজা দেখতে এসেছি। মায়ের কাছে প্রার্থনা করেছি, মা যেন আমাদের সকল অশুভ শক্তি থেকে দূরে রাখেন। জগতের সকলের মঙ্গল করেন। মঙ্গলময়ী মা যেন সকলের ভালো করেন। তিনি বলেন, আমাদের শাস্ত্রে কুমারী পূজা করার নিয়মনীতি বলা আছে। কুমারীরা হচ্ছে পবিত্রতার প্রতিক। কুমারী পূজা করলে মা দুর্গারই পূজা করা হয়।

শ্রীশ্রী আনন্দময়ী কালিবাড়ি পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রজত চক্রবর্তী বলেন, ‘আনন্দময়ী কালীবাড়িতে কুমারী পূজা গত ২৭ বছর ধরে হয়ে আসছে। এটি মৌলভীবাজার জেলায় একমাত্র কুমারী পূজা।বাংলাদেশের চার থেকে পাচটি স্থানে কুমারী পূজা করা হয়। এরমধ্যে সিলেট বিভাগে দুটি। নারীকে দেবী জ্ঞানে আরাধনা করে কুমারী পূজা করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর