বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা দিবে বিজিবি: লে. কর্নেল সিকদার

সালাহ্উদ্দিন শুভ / ১২৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

বিজিবির ৪৬ ব্যাটালিয়নের (শ্রীমঙ্গল) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান সিকদার বলেছেন, হিন্দু ধর্মের মানুষ যেনো আনন্দ-উদ্দীপনার মাধ্যমে তাদের এই বড় উৎসব উদযাপন করতে পারে- সেজন্য বিজিবি তাদের পাশে থাকবে। তবে প্রত্যেককে সজাগ থাকতে হবে- সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে ষড়যন্ত্রমূলকভাবে কেউ যেনো কোনো অপতৎপরতা চালাতে না পারে। নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রয়োজনীয় নিরাপত্তা দেবে।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী কর্মধা ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাঠ পর্যায়েও কঠোর নিরাপত্তা দিতে ইতোমধ্যে বিজিবির অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে জানিয়ে তিনি সকল ধর্মাবলম্বীদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়ানো গুজবে কান না দেওয়ার আহবান জানান৷

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, উৎসবমুখর একটি পরিবেশে এবার পূজা উদযাপন হবে।মতবিনিময়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও কর্মধা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি, শিক্ষক অজয় চন্দ্র দেব। এ সময় কর্মধা ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি রঞ্জিত মল্লিক ও সাংবাদিক এস আর অনি চৌধুরীসহ বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে তিনি সীমান্ত এলাকাসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর