শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব আমিনুল আটক

অনলাইন ডেস্ক / ১৬০ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
আমিনুল ইসলাম খান। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানকে আটক করা হয়েছে। রোববার বিকেলে রাজধানীর বনানী থেকে তাকে আটক করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের সদস্যরা।

ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই বনানী থেকে তাকে আটক করেছে গোয়েন্দা পুলিশের সদস্যরা। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে তা এখনই বলা যাচ্ছে না।

প্রসঙ্গত, আমিনুল ইসলাম খান ২০২২ সালের ৩০ অক্টোবর থেকে ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগে সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর